TRENDS

তামিলনাড়ুতে অনূর্ধ্ব ১৯বছর মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় কর্ণাটককে হারিয়ে সেমি ফাইনালে উঠল বাংলা

Abhirup Maity
গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ
৬৫তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯বছর  মেয়েদের  ভলিবল প্রতিযোগিতায় সেমি ফাইনালে  উঠল বাংলা দল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মঙ্গলবার সকাল ৭টা৩০ মিনিটে কোয়াটার ফাইনালে বাংলা মুখোমুখি হয় কর্ণাটকের সঙ্গে।বাংলা ৩-১ সেটে কর্ণাটককে হারিয়ে সেমিফাইনালে উঠল।সেমিফাইনালে বাংলা খেলবে মহারাষ্ট্রের সঙ্গে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

৬৫ তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯ বছর  মেয়েদের ভলিবল চাম্পিয়নশিপ ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুর ধরমাপুরী স্টেড়িয়ামে । ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।বাংলা দল প্রথম খেলায় শনিবার  এন ভি এস কে ৩-০ সেটে পরাজিত করে।

 রবিবার
 দ্বিতীয় খেলায় বাংলা দল
 ৩-০ সেটে সরাসরি পাঞ্জাবকে
 পরাজিত করে প্রি কোয়াটার ফাইনালে উঠে।সোমবার প্রি কোয়াটার ফাইনালে তেলেঙ্গানার মুখোমুখি হয় বাংলা দল।বাংলা ৩-০ সেটে সরাসরি তেলেঙ্গানাকে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠে।আজ  মঙ্গলবার কোয়াটার ফাইনালে কর্ণাটককে  ৩-১ সেটে হারিয়ে বাংলা দল সেমিফাইনালে উঠল।আজকের খেলায় বাংলার পক্ষে খুব ভাল পারফরমেন্স করে দিশা ঘোষ,দেবাংশী তিওয়াড়ী,পায়েল বিশ্বাস,সুস্মিতা দত্ত ও পিয়ালী ধর।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

।বাংলার কোচ তথা পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক কিশোর মালাকার ফোনে আমাদের প্রতিনিধিকে জানান,বাংলার মেয়েরা দুর্দান্ত খেলে আজ কর্ণাটক দলকে  সরাসরি ৩-১ সেটে পরাজিত করে  সেমি ফাইনালে উঠেছে।সেমিফাইনালে বাংলা দল
 আরও ভালো পারফরমেন্স করবে বলে তিনি আশাবাদী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join