TRENDS

বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাবার সঙ্গে মৃত্যু হেলমেট বিহীন ছেলেরও

Abhirup Maity
বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাবার সঙ্গে মৃত্যু হেলমেট বিহীন ছেলেরও

নিজস্ব সংবাদদাতা: বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল বাবা সমেত ছেলেরও।  রবিবার সাত সকালেই বোলপুর শহরের লায়েকবাজারের এই দুর্ঘটনার ক্ষোভে ফেটে পড়ে জনতা । জনতার অভিযোগ ভরা রাস্তায় বেপরোয়া ভাবে অ্যাম্বুলেন্স চালানোর জন্যই দুর্ঘটনা।  পথদুর্ঘটনায় মৃত্যু হল ২ বাইক আরোহীর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লীর বাসিন্দা ৭০বছর বয়সী শেখ লতিবকে নিয়ে তাঁর ৩৫ বছরের ছেলে জাকির শেখ যাচ্ছিলেন বোলপুর মহকুমা হাসপাতালে ডায়ালাইসিস করানোর জন্য ।তখনই একটি অ্যাম্বুলেস বেপরোয়াভাবে এসে তাঁদের বাইকে ধাক্কা মারায় ফলে ঘটনাস্থলেই মৃত হয় বাবা ও ছেলের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বোলপুর থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে বাইক আরোহীদের কেউই হেলমেট পরা অবস্থায় ছিলনা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join