TRENDS

বেপরোয়া টোটোর দাপট , নিষ্প্রভ দীপাবলি, জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় রায়গঞ্জে মৃত ৫

Abhirup Maity
বেপরোয়া টোটোর দাপট , নিষ্প্রভ দীপাবলি, জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় রায়গঞ্জে মৃত ৫

নিজস্ব সংবাদদাতা:  বেপরোয়া টোটোর দাপট , সাধারন রাস্তার বাইরেও জাতীয় সড়কে ছুটছে তারা । আর তারই মাশুল দিল একই টোটোতে বসে থাকা তিন যাত্রী । রবিবার দুটি পথ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের তার মধ্যে তিনজনই টোটোর যাত্রী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন বেলা তিনটে নাগাদ  ৩৪ নং জাতীয় সড়কে ইটাহার ব্লকের মারনাই মোড়ে টোটোর সাথে লরির সাথে ধাক্কায় টোটোতে থাকা ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এদিনই  বিকেল ৪.৩০ নাগাদ  রায়গঞ্জ ব্লকের রুপাহারে মালদা গামী পণ্যবোঝাই  লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লরির তলায় তলিয়ে যায় রায়গঞ্জ গামী স্কুটার।  স্কুটারে থাকা এক যুবক ও এক যুবতীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার মানু্ষের দাবি বেহাল জায়ীয় সড়কের কারনেই বারবার ঘটছে এই দুর্ঘটনা।  দীর্ঘসময় ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়।  রুপাহারের ঘটনায় মৃত যুবতীর ব্যাগ থেকে পরিচয়ে জানা যায় মৃত যুবতীর নাম পম্পা সাহা, বাড়ি কালিয়াগঞ্জে। এছাড়াও কারো নাম জানা যায়নি।পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join