TRENDS

খড়গপুরে অভিনব প্রতিবাদে সিপিএম, বিদ্যুৎ বিলের দাপটে শ্মশানযাত্রা টেবিল ফ্যানের,

Chandramani Saha

নিজস্ব সংবাদদাতা: মড়ার দোলায় চারজনের কাঁধে চেপে চলছে টেবিল ফ্যানের মৃতদেহ। খড়গপুর শহরে বিদ্যুৎ বিলের অসঙ্গতি সহ ৭ দফা দাবী নিয়ে সিপিএমের খড়্গপুর শহর দক্ষিন এরিয়া কমিটির উদ্যোগে এই অভিনব প্রতিবাদে দলীয় কর্মীরা সামিল হলেন খড়্গপুর বিদ্যুৎ বিভাগের ডিভিশনাল ম্যানেজারকে দাবি পত্র জমা দিতে। শহরের ইন্দায় বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচীতে “টেবিল ফ্যানকে প্রতীকী শবদেহ” বানিয়ে তাকে কাঁধে করে নিয়ে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সামনে প্রতিবাদ করতে গিয়ে সিপিএম কর্মীদের বক্তব্য,বেহিসেবী বিদ্যুৎ বিল ও বিদ্যুতের চড়া দামের ফলে করোনা আবহে সিলিং ফ্যান ও টেবিল ফ্যানের মৃতপ্রায় অবস্থা।

এদিন যে সব দাবিতে জনগণের সাক্ষর সম্বলিত যে স্মারকলিপি প্রদান করা হয়েছিল, সেগুলি হলো, করোনা পরিস্থিতিতে ৬ মাসের বিল মকুব করতে হবে,তিনমাসে নয়,মাসে মাসে হিসেবে বিদ্যুৎ বিল নিতে হবে, মিটার রিডিং না নিয়ে কোন বিল পাঠানো চলবে না, দেশের অন্যান্য রাজ্যের সাথে সাজুজ্য রেখে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম কমাতে হবে, বিদ্যুৎ পরিসেবায় বেসরকারি করণের কেন্দ্রীয় ও রাজ্য সরকারী নীতি প্রত্যাহার করতে হবে।

পাশাপাশি বিদ্যুৎ পরিসেবায় উন্নতির স্বার্থে কাস্টমার কেয়ারকে সক্রিয় করতে হবে এবং কর্মী ঘাটতি মেটাতে হবে, নতুন কানকেশনের ক্ষেত্রে দালালারাজ ও ঠিকাদারদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে ইত্যাদি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ,এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ দাস, হরেকৃষ্ণ দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ। আগামী দিনে আন্দোলনের আরো কর্মসূচি রয়েছে বলে নেতৃত্ব জানান।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join