TRENDS

লঞ্চ হল নতুন Realme 6S দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

Abhirup Maity

ডিজিটাল ডেস্ক: ইউরোপে  MediaTek Helio G90T চিপসেটের সাথে লঞ্চ হল Realme 6s। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যমেরা থাকছে এটিতে। সঙ্গে থাকছে 4,300 mAh এর ব্যাটারি। সাদা ও কালো এই দুটি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

এর দাম

Realme 6s-এর দাম 199 ইউরো যা ভারতীয় মুদ্রায় (প্রায় 16,500 টাকা)। 4GB  RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 6s এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G90T চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Realme 6s -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির  জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। এই ফোনটির ওজন 191 গ্ৰাম

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join