TRENDS

রাগ

Abhirup Maity

রাগ✒️কলমে: তপনজ্যোতি মাজিরাগরাগ বললেই দ্বন্দ্ব I
কোন রাগ ?
মনের অসাম্য থেকে জন্ম নেওয়া রাগ
নাকি শাস্ত্রীয় রাগ I

শাস্ত্রীয় রাগ মানে অবিচল অনুশীলন , শুদ্ধ সুরের বিস্তার I
আলো নিভিয়ে শুনি ,
কখনো ওস্তাদ বিসমিল্লা খাঁ সাহেব
কিংবা পন্ডিত রবিশঙ্কর I
সুরের রূপকথা I

অসাম্যের আবহে যে রাগ সেতো ঘূর্ণি ,
ওলট পালট করে দেয় সব কিছু , এমনকি জলের নিরভিমান
বুক I
ভেঙে চুরমার করে বিশ্বাস
প্রেম
প্রণয়
দাম্পত্যও I

রাগ মেঘমল্লারে বৃষ্টি নামে I
রূপকথা
রাগ পড়ে গেলে জল I
আস্ত একটা নদী
চাঁদনী রাতের অভিসার I

আমার দ্বন্দ্ব কবে মুছে দেবে
রাগবিরহিনী রাই ?
____________________________

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join