TRENDS

আরোগ্য অভিমান

Abhirup Maity

আরোগ্য অভিমান✒️কলমে: মানসী সাহু

আরোগ্য অভিমানচোখের পাতা আদিম করিডর
দুপুরের পারদে মাটি আঁকড়ে
পড়ে আছে হৃদপিন্ড সকল
আগন্তুক হয়ে শুষে নাও
জীবন নির্যাস
পাতার আড়ালে সমূহ বিপদ।

বেহিসাবী মাঠে আনন্দ- উদ্ভিদ
পর্যাপ্ত শুশ্রুষা বুকে
জল ভাঙে দাঁড়
সমুদ্র সমীপে বালি নেই
শুধু আরোগ্য অভিমান।

…….

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join