TRENDS

মাএ ৯৮ টাকায় দ্বিগুন ডেটা দিচ্ছে এয়ারটেল

Abhirup Maity

ডিজিটাল ডেস্ক: মাএ ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে এয়ারটেল। এর আগে এই প্ল্যানে ৬ জিবি ডেটা পাওয়া যেত। কিন্তু  এবার তা বাড়িয়ে ১২জিবি করে দিয়েছে এয়ারটেল। সঙ্গে থাকছে ২৮ দিনের ভ্যালিডিটি। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। ৯৮ টাকার প্ল্যানে শুধু ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও ৫০০ টাকা, ১০০০ টাকা ও ৫০০০ টাকার রিচার্জে আগের থেকে বেশি টকটাইম দিচ্ছে এই সংস্থাটি

১০১ টাকার প্ল্যানে ১২জিবি ডেটা দিচ্ছে জিও। সেই প্ল্যানকে টক্কর দিতেই ৯৮ টাকার এই প্ল্যানে দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে এয়ারটেল। যদিও জিও প্ল্যানে ১০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। জিও প্ল্যানের কোন ভ্যালিডিটি থাকছে না, বেস প্ল্যানের ভ্যালিডিটির উপরে কাজ করবে এই অ্যাড-অন প্যাক। যদিও এয়ারটেল ৯৮ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৫০০ টাকা রিচার্জে আগে ৪২৩.৭৩ টাকা টকটাইম পাওয়া যেত। এবার ৫০০ টাকার রিচার্জে মিলবে ৪৮০ টাকা টকটাইম। এছাড়াও ১০০০ টাকা রিচার্জে ৯৬০ টাকা ও ৫০০০ টাকা রিচার্জে ৪৮০০ টাকা টকটাইম পাওয়া যাবে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join