TRENDS

মানুষ কী চায়? – ৬

Abhirup Maity

মানুষ কী চায়? - ৬কলমে: প্রদীপ্ত
—————————
স্থান ত্যাগের আগে মানুষ কী চায়?             কিছুক্ষণ আগে সদ্য কেনা গাড়িতে
স্ত্রী-মেয়ে-জামাইকে নিয়ে
স্বপ্নের ভ্রমনে বেরিয়ে পড়েছিলেন
আমাদের পড়শী শ্রীকান্ত পাঠক।

ঠিক ১৭ মিনিট ৩৭ সেকেণ্ড পর
চালকের সামান্য ভুলে
সলিল সমাধি হয়ে গেল
সুখী পারিবারিক অ্যালবামটির।

স্থান ত্যাগের আগে
আমাদের সহৃদয় প্রতিবেশী পাঠকবাবু
গাড়ির মধ্যের কিছু সেলফি
পোস্ট করেছিলেন ভার্চুয়াল মিডিয়ায়।

সেখান থেকে জানা যায়-
পাঠকবাবুর আজীবনের সাধ
টুকটুকে লাল একটি গাড়ি; সেদিনই
মেয়েকে উপহার দিয়েছিলেন।

সে-দিনটা ছিল –
উনার একমাত্র মেয়ের শুভ জন্মদিন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join