TRENDS

কবিতা – ৪

Abhirup Maity

কবিতা - ৪✒️কলমে: আশিস গিরি।                                প্রভু ও প্রেমিক।                                           আমার শরীরের ভেতরে বহুকাল ধরে
বসে আছে এক ধ্যানমগ্ন মমি , আমার প্রচ্ছদ
কোনো এক অভিন্ন সনদে আমি যখন বাউল প্রাণে
গেরুয়া রং মাখাই, ব্রহ্মান্ড ছুঁতে গিয়েও সুষুম্নার গভীরে
যে টান পড়ে তাতে অনুভব করি উৎকলে জগন্নাথ
সেজেছে সেই মমি . বঙ্গে তখন নাম কীর্তনে শিলাবৃষ্টি
মাখছে ঋতুমতী গ্রাম ও আমার ঠাকুরদার ঘড়ি .
বেঁকে নুয়ে হেঁটে যাচ্ছে দৃশ্যত ভাঙাচোরা দেহ .
ধমনী আর শিরার ব্যঞ্জনায় ফুটে উঠছে
বেলুচিস্তান থেকে সিংহল অখণ্ড প্রাচ্যের অবয়ব
কোনো এক সকালে দেখলাম আমি একা নই
হাজারো মানুষ …তাদের প্রত্যেকের মধ্যেই
বসে আছেন প্রতীকী ঈশ্বর পাশাপাশি
শবরের দরুস্তম্ভ চক্রচোখ প্রভু ও প্রেমিক .
************************************

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join