TRENDS

About us

আমাদের কথা: খবরের অধিকার, মানুষের অধিকার

আমরা বিশ্বাস করি, অন্ন-বস্ত্র-বাসস্থান ও শিক্ষার মতোই ‘খবর’ মানুষের এক জন্মগত মৌলিক অধিকার। তথ্য বা খবরের ওপর যেকোনো প্রকার বিধি-নিষেধ মানুষের এই অধিকারকে খর্ব করে। একটি দেশ ও সমাজ ততটাই উন্নত, তার নাগরিকরা তথ্যের দিক থেকে যতটা সমৃদ্ধ। আর সেই লক্ষ্যেই The Khargapur Post নিরন্তর কাজ করে যাচ্ছে মানুষের কাছে নির্ভুল ও প্রয়োজনীয় খবর পৌঁছে দিতে।

কেন আমরা আলাদা? প্রতিদিন তথ্যের এই বিশাল স্রোতে মানুষের সময় সীমিত। তাই আমরা খবরের ভিড়ে হারিয়ে না গিয়ে আপনার জন্য বেছে নিই সবচাইতে জরুরি সংবাদটি। আমাদের কাছে কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক পক্ষ বড় নয়, আমাদের অগ্রাধিকার কেবল আপনি—সাধারণ মানুষ।

প্রান্তিক থেকে কেন্দ্র: আমাদের খবর শুধু মহানগর বা গঞ্জেই সীমাবদ্ধ নয়; আমাদের নজর থাকে অনালোকিত প্রান্তিক প্রান্তরেও। শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম, বুদ্ধিজীবীর চিন্তা আর পণ্ডিতের মেধা—সব মিলিয়েই আমাদের সংবাদের ঝুলি। আমরা নিরপেক্ষতার দোহাই দিয়ে দায় এড়াই না, বরং আমরা খবরের গুণমানের প্রতি পক্ষপাতিত্ব করি।

খবরের এক কদম আগে: আমাদের কাছে খবর মানে কেবল একটি ঘটে যাওয়া ঘটনা নয়। প্রতিটি ঘটনার নেপথ্যে থাকা প্রেক্ষাপট এবং তার পরবর্তী প্রভাব—সব মিলিয়ে একটি সম্পূর্ণ ছবি আমরা তুলে ধরি। খবরের গভীরে গিয়ে তার পূর্ণাঙ্গ রূপটি খুঁজে বের করাই আমাদের বৈশিষ্ট্য, আর তাই আমরা খবরের চেয়ে সবসময় এক কদম এগিয়ে।

Home Breaking E - Paper Video Join