TRENDS

লকডাউনে নির্মল, দূষনমুক্ত পরিবেশ, শহরে ঢুকে ঘুরে বেড়াচ্ছে ময়ুর! বাড়িতে বসে ভিডিও করলেন জুহি চাওলা

Abhirup Maity

নিজস্ব সংবাদদাতা: লকডাউনে মানু্ষের চূড়ান্ত অসুবিধা হচ্ছে এবিষয়ে সন্দেহ নেই কিন্তু উল্টো দিকে প্রকৃতি হয়ে উঠেছে সুন্দর। কল কারখানা, গাড়ির ধোঁয়া নেই, প্লাস্টিকের আবর্জনা নেই, গজিয়ে উঠেছে নতুন ঘাস, নতুন ঝোপ ঝাড়। শহর জুড়ে নেই বিকট আওয়াজ আর সেই সুন্দর, আদি, অকৃত্রিম পরিবেশে ফিরে এসেছে ময়ুরের দল। মুম্বাইয়ের বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে ময়ূর। মুম্বাইয়ের বাবুলনাথ এলাকার খারেঘাট কলোনির এমনই একটি সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।

জুুহি চাওলার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তার বাড়ীর ছাদেও এসে বসেছে ময়ূর। এই অভিনেত্রীর পোস্ট করা ছবিটির নিচে অনেকেই মজা করে কমেন্ট করেছেন।
কেউ লিখেছেন, ‘ওরা খুঁজতে বেরিয়েছে মানুষরা সব কোথায় গেল? ‘। কেউ আবার লিখেছেন, ওরা ভাবছে ‘দু-পা যুক্ত বাঁদরগুলো সব কোথায়?” কেউ আবার লিখেছেন, ‘মানুষ যখন ভাইরাস হয়ে ওঠে তখন করোনাই হল ভ্যাকসিন। ”
আবার কেউ এই পরিস্থিতি ফাঁকা রাস্তাঘাট, এলাকা সর্বত্রই পাখিদের আনাগোনার ভিডিও পোস্ট করেছেন।

প্রসঙ্গত, জুহি চাওলা নিজেও লন্ডনে ছিলেন। গত ২০ মার্চ তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। তারপর থেকে বাড়ীতেই নিজেকে বন্দী রেখেছেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আতঙ্কিত হয়ে এ দেশ জুড়েও চলছে লকডাউন। এ সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join