TRENDS

Horoscope: আজকের রাশিফল ; ১লা আগষ্ট’২০২১

Chandramani Saha

আজ ১লা আগষ্ট, ২০২১ রবিবার, বাংলার ১৫ই শ্রাবণ ১৪২৮। জেনে নিন মাস এবং সপ্তাহের প্রথম দিনটি কেমন যাবে।

মেষঃ অর্থনৈতিক দিক থেকে দিনটি সত্যি এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। বিনিয়োগ, কেনা বেচা সবটাই করতে পারেন। যাঁরা লটারির টিকিট কাটেন একবার পরীক্ষা করতে পারেন। চাকুরেরা নির্দ্বিধায় সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে সন্ধ্যা কাটানোর প্ল্যান করুন। শুধু দুটো দিক সচেতন হয়ে থাকুন, আজ কিছু চুরি হতে পারে আর শরীর বিগড়াতে পারে।

বৃষভঃ বিনিয়োগের জন্য দিনটা খুব ভালো নয়। কিন্তু বাধ্যবাধকতা জনিত তা করতেই হলে একবার ভালো করে ভেবে নেবেন। সম্ভব হলে বিশ্বস্ত ও  অভিজ্ঞ জনের পরামর্শ নিন। বিবাহিত জীবন খুব ভালো কাটবে। আজ আপনার মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখুন। কারন মন একটু চঞ্চল থাকবে।

মিথুনঃ আজ অবসাদে ভুগবেন। ছুটির দিনের মজা নিতে পারবেননা সবার সঙ্গে।মনে হবে একা সময় কাটাতে পারলে ভালো হয়। সমস্যা থেকে বেরনোর পথ খুঁজুন। নিজের ইচ্ছার বিরুদ্ধেই পরিবারের সদস্যদের সময় দিন। দোলাচলে ব্যবসায়িক সিদ্ধান্ত নাই বা নিলেন।

কর্কটঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিরা অন্যদের আকর্ষণ কেড়ে নেবেন। উত্তেজনা নিয়ন্ত্রণে না রাখতে পারলে, নিজেই সমস্যায় পড়বেন। বয়স্ক কোন ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। আর্থিক লেনদেন চলতে চলতে, দিনের শেষে সঞ্চয় করতে পারবেন।

সিংহঃ বাড়িতে হঠাৎ আত্মীয় আসায়, আপনার কিছুটা সময় নষ্ট হবে। মদ্যপান ধূমপান থেকে দূরে থাকাই মঙ্গলের। সঙ্গীর কাছে বিশেষ গুরুত্ব পাবেন আজকে। কাছের মানুষের সঙ্গে কিছুটা ভালো মুহূর্ত কাটাতে পারবেন।

কন্যাঃ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে, তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটান। পরিবারের সদস্যদের সঙ্গে শপিং যেতে পারেন। বাইরের খেলাধূলা, যোগ ব্যায়ামের মধ্যে থাকুন আজকে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা বাস্তবায়িত করতে, পরিবারের সঙ্গে কথা বলুন।

তুলাঃ জটিলতা থেকে দূরে গিয়ে মন্দিরে কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছা করবে। সঙ্গীর কাছে বিশেষ গুরুত্ব পাবেন আজকে। ওজন ঠিক রাখতে, বেশি খাওয়া ঠিক নয়। ব্যাঙ্কের কাজ করার সময় সতর্কতার সঙ্গে করুন।

বৃশ্চিকঃ ফাঁকা সময়টা অকাজে নষ্ট হওয়ায়, কিছুটা মনঃকষ্টে ভুগবেন। আবেগককে নিয়ন্ত্রণে না করতে পারলে, অনেক সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে আজ একটি ভালো দিন কাটাবেন। এই রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনে ভ্রমণ ক্লান্তিকর হতে পারে।

ধনুঃ জীবনের সমস্যা দূর করতে কোন বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে, মানসিক অবসাদে ভুগবেন। শারীরিক পরিবর্তন উন্নতির পথে থাকবে। সঙ্গীর সঙ্গে একটি রোম্যান্টিক সন্ধ্যা কাটান।

মকরঃ পুরনো বন্ধুর সাহায্যে সঙ্গীর সঙ্গে কাটানো ভালো মুহূর্ত মনে আসবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা অর্থ সঞ্চয় করে, তা সঠিক কাজে লাগাতে শিখবেন। পড়ুয়ারা দুর্বল বিষয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলুন। সন্ধ্যের দিকে একটি সুসংবাদ আসতে পারে।

কুম্ভঃ  মন সামান্য বিক্ষিপ্ত থাকবে। পরের দিন ভালো মনে কাজ শুরু করতে হবে তাই রাতে কিছুটা সময় একা কাটাতে পারেন। বাচ্চাদের সাফল্যে আনন্দিত হবেন। কাছের মানুষ আজকের দিনে আপনার জন্য বিশেষ কিছু প্ল্যান করবে। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে।

মীনঃ আজ শরীর ভোগাতে পারে বন্ধুদের সাহায্যে বিশেষ কারো সঙ্গে দেখা হবে আজকের দিনে। কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম প্রয়োজন আজকে। কেনাকাটা করতে গিয়ে বেশি ব্যয় এড়িয়ে চলুন। কাছের আত্মীয়র থেকে ব্যবসার বিষয়ে কিছু পরিকল্পনা নিতে পারেন। আবেগ আজ বেশি মাত্রায় সক্রিয় থাকবে। তাই ভেবে সিদ্ধান্ত নিন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join