TRENDS

করোনা নিয়ে কী করা উচিৎ , কী নয়, জানাবে ভারত সরকার ও হু য়ের হোয়াটসঅ্যাপ চ্যাট বোট

Abhirup Maity

বিশেষ প্রতিবেদন – কি খাবেন,  কি খাবেন না ? এখুনি বাইরে যাওয়া দরকার কিন্তু বেরুবেন কি ? আজকের তাপমাত্রায় কোরোনার ভাইরাস কতটা বিস্তার করতে পারে ? কতটা নিরাপদ আপনার চারপাশ ? প্রশ্ন করুন আর জেনে নিন হোয়াটসঅ্যাপ থেকে । সমস্ত বিভ্রান্তি আর আতঙ্ক দুর করুন , করোনা সম্পর্কিত চ্যাট করে জেনে নিন যাবতীয় তথ্য ।

কিভাবে চালু করবেন এই পরিষেবা ?

 প্রথমেই জেনে নিন ভারত সরকারের পরিচালিত বোট কিভাবে চালু করবেন ? এর জন্য আপনাকে একটি মোবাইল নাম্বার সেভ করতে  হবে । “+919013151515” এই নম্বর টি আপনার মোবাইলে সেভ করুন । এরপর ওই নম্বরে একটি মেসেজ করুন ( Hii , Hello )  । এরপরই সক্রিয় হবে আপনার বোটটি ও প্রস্তুত হয়ে যাবে আপনার সব প্রস্নের উত্তর দিতে।

এরপর জেনে নেয়া যাক , কিভাবে সক্রিয় করবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা পরিচালিত বোটটি । এর জন্যও একি নিয়ম । “+41798931892”  এই নম্বরটি সেভ করতে হবে আপনার কন্টাক্ট লিস্টে । এরপর একি ভাবে এই নম্বরেও যেকোনো একটি মেসেজ করতে হবে । তাহলেই আগের মত সক্রিয় হয়ে যাবে আপনার চ্যাঁট বোটটি । এই বোট থেকে আপনি জানতে পারবেন করোনার গতিবিধি , বিস্তার , প্রতিরোধ মুলক করণীয় । বিশেষজ্ঞদের মত এই পরিকল্পনা সব স্তরের মানুষদের সাহায্য করবে । এতে ভুল ধারনার বিস্তার আর মানুষের আতঙ্ক কিছু অংশে কাটবে

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join