TRENDS

Horoscope: আজকের রাশিফল; ১৩ই জুলাই’২০২১

Chandramani Saha

আমরা ঠিক যেমনটা চাই তেমন করে তো দুনিয়া চলেনা। আমাদের চাওয়া আর দেখার বাইরেও থাকে অনেক বিষয় যা আমাদের চলাকে প্রভাবিত করে। গ্রহ, রাশি, নক্ষত্র এক অদৃশ্য মন্ডল থেকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। আমরা যেন ভবিতব্যের হাতে। হয়ত আমরা কিছুই করতে পারিনা কিন্তু ভবিতব্য জানতে পারলে সাবধান হতে পারি, বড়সড় বিপদ এড়াতে পারি। তাই দেখে নিন আজ ১৩জুলাই, ২০২১ বাংলার ২৮ই আষাঢ় ১৪২৮ সন, মঙ্গলবার ১২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে,কেমন থাকবেন।

মেষঃ মান অভিমান মিটিয়ে আজ পরিবারের লোকেদের সঙ্গে কিছুটা সময় কাটান। অতিরিক্ত উত্তেজনা জীবনে কঠিন করে তুলতে পারে। হঠাৎই কোন সুখবর আসতে পারে। আর হ্যাঁ, যা বলতে চান এমন ভাবে বলুন যাতে কেউ ভুল না বোঝে। অপ্রিয় কথাও কিন্তু সুন্দর ভাবে বলা যায়।বৃষভঃ মানসিক দুশ্চিন্তা আসবে, স্থির মস্তিষ্কে সমস্যা এড়িয়ে যান। আজ শরীর সুস্থ ও ফুরফুরে মেজাজ। সময়ের সঠিক ব্যবহার করে ফাঁকা সময়টা ভালো কাজে লাগান। বিশেষজ্ঞ বন্ধুর পরামর্শ নিন। ব্যবসা ও বিনিয়োগে সুফল পাবেন।                                                                      মিথুনঃ প্রিয় মানুষটির সাথে কলহ যোগ। আজ বরং ওর কথা মেনে নিন, আনন্দ পাবেন। পুরনো বন্ধুর থেকে ব্যবসায়ে লাভবান হওয়ার পরামর্শ পাবেন। পরিবার এবং বন্ধুর থেকে উৎসাহ পাবেন। আজ আপনার সুনাম যোগ।

কর্কটঃ পেশায় বিশেষ মানুষের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ পাওয়ার সম্ভাবনা। ফাঁকা সময়ে পুরনো কথা ভেবে সময় নষ্ট হবে কিছুটা। আজকের দিনে শরীর সুস্থ থাকবে এই রাশির ব্যক্তিদের।                                         সিংহঃ পরিবারের সদস্যদের জীবনে অগ্রাধিকার দিয়ে তাঁদের দুঃখ কষ্ট বুঝুন। শরীরের দিকে খেয়াল দিন। জীবনের সমস্যার মাঝে নিজের জন্য কিছুটা সময় পাবেন। পার্টিতে বন্ধুদের পেছনে অর্থ ব্যয় করেও, আর্থিক সংকটে পড়বেন আন এই রাশির ব্যক্তিরা।                                         কন্যাঃ ভালোবাসার মানুষের থেকে মিষ্টি বার্তা পেতে পারেন। পাওনাদারকে ঋণের টাকা ফেরত দিতে গিয়ে সমস্যায় পড়বেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান, তাঁদের জন্য আপনার চিন্তা হয় তা বুঝতে দিন।

তুলাঃ ভালোবাসার মানুষের হাসি দিয়ে আজকের দিনটা শুরু হবে। কাজের চাপে কিছুটা উত্তেজিত হয়ে পড়বেন। কাজের ফাঁকে নিজের জন্য কিছুটা সময় বের করুন। আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর্থিক দিকে সতর্ক থাকবেন।                                               বৃশ্চিকঃ ফাঁকা সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। বাচাচদের সঙ্গে কিছুটা সময় কাটান। ঝগড়া বিবাদ শেষে ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। পুরনো অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।ধনুঃ একটু সময় বের করে সঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়ে, অনেক অর্থের অধিকারী হবেন। অন্যের উপদেশ মত চলা ঠিক নয়। ভালোবাসার মানুষের সঙ্গে আজকে সেরা দিন কাটবে।

মকরঃ নিজের গোপন অথ্য সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার আগে একবার ভেবে নিন। মাইগ্রেনের রোগীরা খাবারের দিকে খেয়াল দিন। ভালোবাসার মানুষের হাসি দিয়ে আজকের দিনটা শুরু হবে। বিশেষ কিছু কাজের ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন।                               কুম্ভঃ ব্যবসার প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ নিন। ব্যস্ততার মাঝেও আজকের দিন সুন্দর কাটবে। সকলের থেকে দূরে গিয়ে নিজের পছন্দের কাজ করতে পারেন আজ। কাজের জায়গায় পুরনো কাজের প্রশংসা পাবেন।                                                                     মীনঃ আজ প্রিয় মানুষটির সাথে রোম্যান্টিক সন্ধ্যা কাটাবেন। অবসর সময়ে কিছুটা আনন্দ উপভোগ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনে স্বচ্ছল থাকবেন। ভুল মানুষের সঙ্গ ত্যাগ করুন, সঠিক সঙ্গে ফিরুন। বাবা-মা কষ্ট পেতে পারেন আপনার আচরণে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join