TRENDS

Horoscope: আজকের রাশিফল; ১২ই জুলাই’২০২১

Chandramani Saha

আজ ১২জুলাই, ২০২১ বাংলার ২৭ই আষাঢ় ১৪২৮ সন, সোমবার। রাশিচক্রের ১২ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী রয়েছে ,কেমন থাকবেন, দেখে নিন।

মেষঃ দিনটি খুব ভালো যাবেনা। তবে শরীর মোটের ওপর ভালই থাকবে। প্রিয় মানুষের সাথে মন কষাকষি, কলহের সম্ভবনা। আজকের দিনে ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ সম্মান এবং পদন্নোতির যোগ রয়েছে। বিশ্বস্ত মানুষের কাছ থেকে আঘাত পেতে পারেন।

বৃষভঃ পেশাগত সমস্যা আর জটিলতায় অনর্থক মূল্যবান সময় যাবে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি। হার্টের সমস্যা থাকলে সাবধান। সন্ধ্যাটা ভালো1 যাবে বন্ধুদের সান্নিধ্যে। ব্যবসায় না লাভ না ক্ষতি। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ এবং বিশ্বস্ত জনের পরামর্শ নিন।

মিথুনঃ পরিবারের কনিষ্ঠ সদস্য শারীরিক কারনে ভোগাবে। যৌথ বিনিয়োগে আজ সমস্যা রয়েছে। বেড়াতে গেলে সঙ্গে থাকা সামগ্রী খোয়া যেতে পারে। সেদিকে নজর রাখুন। আজ যত আয় তত ব্যয়। সঞ্চয় নেই। প্রিয়জনের সাথে অযথা বির্তকে যাবেননা। বাবা-মাকে একটু সময় দিন।

কর্কটঃ আজ বন্ধুর সাহায্যে বিপদ জয় করবেন। আর্থিক সঙ্কট যোগ রয়েছে, ঋণ করতে হতে পারে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখুন, যা হওয়ার নয় তাকে নেহাৎ আবেগের বশে পেতে চাইলে সমস্যায় পড়তে পারেন। স্বামী অথবা স্ত্রীর কাছ থেকে একটি সেরা দিন উপহার পাবেন। পুরানো কোনো দুঃখ পাওয়ার স্মৃতিকে হাজির করে কাবাবে হাড্ডি যুক্ত করবেননা।

সিংহঃ দিনের শেষে অর্থাগম হবে। প্রিয় বন্ধুর সাথে অতীত চারন করে নস্টালজিক হয়ে পড়বেন। আজ প্রেম যোগ। প্রপোজ করতে পারেন নির্দ্বিধায়। অযথা দুশ্চিন্তা করে শরীর খারাপ করবেননা। ভাই-বোনদের সম্পত্তিগত ভাগাভাগির আলোচনা আজ করবেননা।

কন্যাঃ আজ আপনার উপার্জন হবে কিন্তু সঞ্চয় হবেনা। গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলুন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটবে। ব্যস্ততার মাঝেও শরীর সুস্থ থাকবে। সন্তানদের সময় দিন। কাছে পিঠে বেড়িয়ে আসতে পারেন।

তুলাঃ পড়ুয়ারা তাঁদের প্রোজেক্টের বিষয়ে কোন সাহায্য চাইলে, তাঁদের পাশে দাঁড়ান। বাইরের খেলাধূলায় যুক্ত থাকলে, শরীর ভালো থাকবে। ভালবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। ভাই বোনদের ঋণ দিতে গিয়ে সমস্যায় পড়বেন।

বৃশ্চিকঃ সঞ্চয় কত ভালো গুন আজ বুঝতে পারবেন। কারন আজ আপনার সঞ্চিত অর্থ কাজে লাগবে। ভালোবাসার মানুষকে সময় দিয়ে না পারায়, সে হতাশ হবে। তাঁকে সমস্যা বুঝিয়ে বলুন। বাইরের খেলাধূলায় যুক্ত থাকলে, শরীর ভালো থাকবে। কল্পনা করেননি এমন প্রাপ্তি যোগ রয়েছে।

ধনুঃ আজ শরীর ভালো থাকবে। মনও আপনার নিয়ন্ত্রণে। প্রিয় মানুষটিকে হঠাৎই কিছু দিয়ে চমকে দিন। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন আপনি। ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আজকের দিনে মা এবং মামাবাড়ির দিক থেকে অনেকটা আর্থিক সাহায্য পাবেন। বেড়ানো নির্ঝঞ্ঝাট হবে।

মকরঃ আজ দিনটা আপনার। কাজের জায়গায় অনেকেই আপনার কথা শুনবে। মনের শান্তির জন্য দান ধ্যান করুন। আজকের দিনে কিছুটা মানসিক শান্তি অনুভব করবেন। ভালোবাসার মানুষকে আজকে দিনে ভুল বুঝতে পারেন। সন্তানদের কাছ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করবেন।

কুম্ভঃ খুব প্রয়োজন থাকলেও ঋণ করবেননা। অ-যোগের ঋণ শোধ করা মুশকিল হয়ে যায়। বিশ্বস্ত মানুষটি সঠিক কথা বলছে কিনা যাচাই করে নিন। আজ অন্ধ হয়ে সবটা মেনে নেবেননা। নিজের ভাল লাগাকে গুরুত্ব দিন। মন চাইছে এমন কিছু কাজ করতেই পারেন। দীর্ঘ অপেক্ষার পর ভালো কিছু হতে চলেছে আজ। যেসমস্ত আত্মীয়রা আগে ঋণ নিয়ে ফেরত দেয়নি, তাঁদের থেকে দূরে থাকুন। দ্বিতীয় বার অন্য অছিলায় ঋণ চাইবে।

মীনঃ পেশায় আজ আপনি সফল হবেন এবং প্রশংসা পাবেন। দিনটি আজ আপনার জন্য শুভ। বেড়িয়ে আজ খুব আনন্দ পাবেন। প্রিয় জনের কাছ থেকে সারপ্রাইজ উপহার পেতে পারেন। আজ আয় এবং সঞ্চয় যোগ রয়েছে। বাবা মা আপনার জন্য খুশি হবেন।

 

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join