TRENDS

Horoscope: আজকের রাশিফল; ৭ই জুলাই ২০২১

Chandramani Saha

আজ ৭জুলাই, ২০২১ বাংলার ২২ই আষাঢ় ১৪২৮ সন, সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। কী আছে ১২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে,কেমন থাকবেন, দেখে নিন।

মেষঃ আজ প্রিয় মানুষটির কাছ থেকে খুব ভালোবাসা পাবেন। কাজে মন বসাতে সমস্যা হবে। কাজ সময়ের মধ্যে শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। যদি কেউ টাকা ধার চায় তবে খোলাখুলি জানিয়ে দিন ফেরত দেওয়ার শর্ত ও সময়। না হলে এটা নিয়ে পরে সমস্যা হবে।

বৃষভঃ সপ্তাহের মাঝের দিন, ধকল যাচ্ছে খুব তাই একদিনের অবসর চেয়ে নিন কর্তৃপক্ষের কাছে। শরীর সুস্থ রাখতে খেলাধূলায় অংশ নিন। অন্যের সঙ্গে দেখা করার থেকে আজকের দিনে একা সময় কাটাতে পছন্দ করবেন। ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের জন্য আজ থেকেই ব্যয়ের দিকে খেয়াল দিন।

মিথুনঃ আপনার পরিশ্রমের ফল কাজে পাবেন। আপনার উপর পরিবারের অনেক দায়িত্ব নির্ভর করবে। ভালোবাসার মানুষ আপনার বাবা মায়ের থেকে আশির্বাদ পাবেন। ঘর সাজাতে কিছুটা সময় ব্যয় করতে হবে।

কর্কটঃ কাছের মানুষের সঙ্গে আজকের দিনে দেখা করুন। নেওয়া ঋণ শোধ দিতে গিয়ে সমস্যায় পড়তে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তুলুন।

সিংহঃ অর্থের গুরুত্ব বুঝে বেশি ব্যয় না করে সঞ্চয়ে মন দিন। ভ্রমণের ফলে শারীরিক সুস্থতা বজায় থাকবে। আজকের দিনে সবকিছু আপনার পক্ষেই থাকবে। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় পাবেন।

কন্যাঃ সময় থাকলেও পছন্দের কাজ করতে পারবেন না। ঘরের উত্তেজনার চাপে আপনার কথা বন্ধ হয়ে যাবে। আজকের দিনে আবারও আপনার স্ত্রীয়ের প্রেমে পড়ে যাবেন। শরীরকে সুস্থ রাখতে বিরক্তিকর পরিবেশ ত্যাগ করুন।

তুলাঃ ফাঁকা সময়ে কিছুটা ধ্যান করতে পারেন। ভাবনা চিন্তা না করে কাউকে ঋণ দিলে ভবিষ্যতে সমস্যায় পরতে হতে পারে। ভালোবাসার মানুষ আজকে আপনাকে খুশিতে রাখবে। অন্যদের উপর খরচ করা বন্ধ করে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরুন।

বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে বিশেষ কারো সঙ্গে দেখা হতে পারে। পারিপার্শ্বিক চাপের কারণে শারীরিক সমস্যা হতে পারে। দিনটা সুন্দর ভাবে কাটানোর জন্য নিজের জন্য কিছুটা সময় বের করুন। প্রেমের সম্পর্কে কিছু সমস্যা হতে পারে।
ধনুঃ আত্মীর বাড়িতে ভ্রমণের ফলে কিছুটা ক্লান্ত হলেও, মন ভালো থাকবে। কাজের মধ্যেও শরীর সুস্থ থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। পরিবারের বয়স্কদের থেকে অর্থ সঞ্চালনার বিষয়ে জ্ঞান নিন।

মকরঃ আজকের দিনে ধর্মীয় স্থানে কিছুটা সময় কাটাতে পারেন। সমস্যা সমধান করতে গিয়ে খারাপ সময়ের সম্মুখীন হতে হবে। কোন প্ল্যান করার আগে সঙ্গীর সঙ্গে পরামর্শ করে নিন। কাছের মানুষের সঙ্গে আজকের দিনে কিছু সমস্যা হতে পারে।

কুম্ভঃ পড়ুয়াদের টিভি দেখে মূল্যবান সময় নষ্ট না করাই মঙ্গলের। শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না। ভালোবাসার মানুষ আজকে আপনাকে খুশিতে রাখবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের বিশ্রাম প্রয়োজন।
মীনঃ অফিসকে অফিসের জায়গায় রাখুন। । বাড়ি আনবেন না। শরীর সুস্থ রাখতে খেলাধূলায় অংশ নিন। ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহিত দিনের সেরা দিন কাটবেন। আজ অযাচিত ব্যয় হয়ে যেতে পারে। সাবধান হয়ে থাকুন।
Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join