TRENDS

আপনি কি করোনা পজিটিভ ? নিজেই জেনে নিন গুগুলের অ্যাপ দিয়ে

Abhirup Maity

বিশেষ প্রতিবেদন ; আমরা কম বেশি প্রত্যেকেই  জানি এই মারণ রোগ করোনার ব্যাপারে । আজকের তারিখে করোনা হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের আরেক নামও । যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারত এখন করোনার স্টেজ ২ তে রয়েছে । কিন্তু এই  নভেল করোনা গ্রাস করেছে অনেক দেশকে। সেই তালিকায় বাদ যাইনি মার্কিন মূলকও । করোনার ত্রাসে বেসামাল মার্কিন যুক্তরাষ্ট্র । এর মধেই মার্কিন যুক্ত রাষ্ট্রে আক্রান্ত ৬৪৮৮ , যাদের মধ্যে মৃতের সংখ্যা প্রায় ১১২ জন । তার সাথেই ক্রমেই  ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৮০ ছুই ছুই ।

এই মত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন যে ইন্টারনেট জায়ান্ট আলফাবেটদের  একটি ওয়েবসাইট তৈরি করতে । যেই  ওয়েবসাইট ব্যবহার করে মার্কিন নাগরিকরা নিজেরাই দেখতে পারবেন তাদের করোনার লক্ষন  আছে কিনা ? বা থাকলেও তার কি করনীয় ।

এরমধেই এই নির্দেশ পালনে মার্কিন সংস্থা গুগুল এগিয়ে এসেছে। তারা এক বিশেষ টুইট করে জানিয়েছেন , গুগল এক্স ল্যাব একটি হেল্প বিজনেস ইউনিটের সাহায্যে নতুন একটি সুবিধা বা টুল বানানোর কাজ শুরু করেছেন । যেখান থেকে জানা যাবে   কোভিড-১৯ কোন ব্যক্তির শরীরে পজিটিভ কিনা । এই খবর পাওয়া মাত্রই ট্রাম্প গুগুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

 

এই নিয়ে ট্রাম্প একটি টুইটও করেন । সেখানে বলেন  ‘গুগল একটি ওয়েবসাইট তৈরিতে সাহায্য করছে কাদের দ্রুত করোনা ভাইরাস পরীক্ষার প্রয়োজন আছে তা জানানোর জন্য।’ সুত্রের খবর এই বিশেষ সুবিধা প্রথম  নিতে পারবে সানফ্রানসিসকোর বাসিন্দারা । পরে পরে এর বিস্তার ঘটানো হবে সারা বিশ্বে ।  অবশ্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এর জন্য

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join