TRENDS

আজকের রাশিফল একনজরে

Chandramani Saha

নিউজ ডেস্ক: আজ ২৯ জুন, মঙ্গলবার, ২০২১ সাল। বাংলা আষাঢ় মাসের ১৪ তারিখ, ১৪২৮ সাল। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কী কী জানান দিচ্ছে-

মেষ: কোনো আশা পূরণ হতে পারে। শুভ সংবাদে আশাবাদী হবেন। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। অর্থ উপার্জনের সুযোগ আসবে। কাজে কৌশলী হলে সফলতা পাবেন।

বৃষ: শুভ কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা। পদস্থ ব্যক্তির আনুকূল্য পাবেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

মিথুন: কোনো প্রচেষ্টার অগ্রগতি হবে। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি। আর্থিক অবস্থা ভালো বলা যায়। প্রিয়জনের অনুপ্রেরণায় উদ্যমী হয়ে উঠবেন।

কর্কট: কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পেতে পারেন। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করতে হতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসবে। দ্বিধাদ্বন্দ্বে না থেকে প্রয়োজনে বলিষ্ঠ সিদ্ধান্ত নিন।

সিংহ: কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগিয়ে যাবে। আর্থিক যোগাযোগ শুভ। যৌথ কাজে অগ্রগতি। অন্যের দায়িত্ব নেবেন না। ইতিবাচক মনোভাব রাখুন।

কন্যা: কোনো কারণে কাজের অগ্রগতি ব্যাহত হতে পারে। অধীন কর্মচারীর ভুলের কারণে সমস্যা হতে পারে। প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হবে। আবেগ পরিহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তুলা: আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। প্রত্যাশা পূরণে বাধা বিপত্তি দূর হবে। কাজে পারদর্শিতা দেখাতে সমর্থ হবেন। বিবাহিত জীবন সুখের হবে।

বৃশ্চিক: সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। কর্ম পরিবেশ অনুকূলে থাকবে। প্রিয়জনের জন্য উদ্বেগ থাকবে। বকেয়া আদায়ে সচেষ্ট হতে পারেন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান।

ধনু: কোনো শুভ প্রচেষ্টার জন্য দিনটি শুভ। বর্তমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ আসবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। ভ্রমণ শুভ।

মকর: অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশীদার হতে পারেন। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন।

কুম্ভ: কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক সংবাদ পাবেন। নিজের কাজে অন্যকে খুশি করতে পারবেন। বকেয়া আদায়ে অগ্রগতি হবে। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। প্রার্থনায় শান্তি পাবেন।

মীন: অহেতুক ব্যয়ের কারণে চাপ থাকতে পারে। প্রত্যাশিত কাজে কিছু ঝামেলা দেখা দেবে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। সময়োচিত সিদ্ধান্ত কাজে সাফল্য আনবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join