TRENDS

মধ্যযুগীয় বর্বরতার চিত্র আলিপুর দুয়ারে! মহিলাকে নগ্নকরে মারধরের ছবি ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়, হেনস্তার পর থেকেই নিখোঁজ নির্যাতিতা

Chandramani Saha

নিউজ ডেস্ক: এক কুৎসিত কদর্যতার স্বাক্ষী থাকল বাংলা। প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে নগ্ন করে মারধরের পর মোবাইল বন্দি ভিডিও ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মহিলা। আশঙ্কা করা হচ্ছে লজ্জায় আত্মহত্যা করে বসেননি তো মহিলা? আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার পশ্চিম চেংমারীর ঘটনা এই ঘটনা হার মানিয়েছে মধ্য যুগীয় বর্বরতাকেও। বিচারের নামে ওই আদিবাসী মহিলার ওপর এই ধরনের বর্বরতার সঙ্গে এলাকারই বেশ কয়েক জন বাসিন্দা জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র মারফৎ জানা গেছে ৬মাস আগে আগে ওই মহিলা অন্য একজন পুরুষের সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে স্বামীর ঘর ছেড়ে চলে যান । পরবর্তীতে যার হাত ধরে তিনি স্বামীর ঘর ছেড়েছিলেন ওই ব্যক্তি তাকে ত্যাগ করে। এরপর স্বামী তাঁকে ফিরে আসতে বলায় গত বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়ি পশ্চিম চেংমারীতে ফিরে আসেন। কিন্তু স্বামী তাকে মেনে নিলেও এলাকার কিছু মানুষ এই ঘটনা নিয়ে খবরদারিতে নামেন।

তারা বিচারের নামে বৃহস্পতিবার রাতে ওই মহিলাকে ঘর থেকে টেনে বের করে নগ্ন করে মারধর করে। এবং মোবাইলেও তুলে রাখে ওই ন্যাক্কারজনক ঘাটনা। মারধরের পর থেকে ওই মহিলা নিখোঁজ । ওই ঘটনার পর কেউ তাকে এলাকায় দেখেনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অনেকেই চারদিকে খোঁজ করেও কোন হদিস পাননি ওই মহিলার।স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশঙ্কা ওই মহিলা লজ্জায় আত্মহত্যাও করে থাকতে পারেন।

রবিবার দিন সেই মারধরের নগ্ন ভিডিও এলাকায় ভাইরাল হয় । তারপর নিন্দার ঝড় ওঠে ।কুমারগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় বলেন , অত্যন্ত নিন্দনীয় ঘটনা , সভ্য সমাজে বর্বরতার কাজ চলছে ,দলীয় ভাবেও তদন্ত করা হবে । প্রশাসন কে অনুরোধ করবো উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য ।আলিপুরদুয়ার জেলা পুলিশ সুত্রে খবর , ওই ভিডিওর সত্যতা যাচাই চলছে , যদি ঘটনা সত্যি হয় আমরা আইন গতভাবে ব্যবস্থা নেব।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join