TRENDS

চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলা হল অর্ধনগ্ন তরুণীকে ! রায়গঞ্জে ব্যাপক চাঞ্চল্য

Chandramani Saha

চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলা হল অর্ধনগ্ন তরুণীকে ! রায়গঞ্জে ব্যাপক চাঞ্চল্যনিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে চূড়ান্ত বিধিনিষেধ৷ বিশেষ পাশ ছাড়া গাড়ি চলা নিষিদ্ধ কিন্তু তারই মাঝে এক চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হল রাস্তায়। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয় তরুণীকে উদ্ধার করল পুলিশ৷ তাঁর পোশাক অবিন্যস্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয়রা দেখতে পেয়ে অচেতন ওই তরুণীর গায়ে কাপড় চাপা দিয়ে তাঁর আব্রু রক্ষা করেন। একটি চলন্ত মারুতি গাড়ির দরজা খুলে ওই তরুণীকে ফেলে দেওয়া হয় বলে দাবি করেছেন স্থানীয়রা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীরনগর এলাকায় এই ভয়ংকর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তরুণীর বয়স ২৮ থেকে ৩০ বছর। তবে স্থানীয় এলাকার বাসিন্দা নয় ওই তরুণী কারন তাঁকে ওই এলাকার কেউ চিনতে পারেনি। পুলিশ এসেই অর্ধনগ্ন অচেতন অবস্থায় ওই তরুনীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তখনও অবধি তরুণীর পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। রায়গঞ্জ শহরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বীরনগর এলাকায় এক ফার্নিচারের দোকান সংলগ্ন শহরের মুল রাস্তার ধারে এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, কোনও এক চলন্ত গাড়ি থেকে তরুণীকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে আমরা স্থানীয় কাউন্সিলরকে খবর দিয়েছিলাম। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে যায়।

রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, একটি সিসি ক্যামেরার ফুটেজে উদ্ধার হওয়া তরুণীকে গাড়ির সামনের সিটে বসে থাকতে দেখা গিয়েছে। অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই তরুণীর নাম, ঠিকানা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। সিসিটিভির ফুটেজ থেকে গাড়িটির নম্বর উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। সেই নম্বর উদ্ধার করলে দুস্কৃতিদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পুলিশ অপেক্ষা করছে তরুণীর জ্ঞান ফেরার জন্য।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join