TRENDS

মোদী সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম

Chandramani Saha

নিউজ ডেস্ক: প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের ডাক দিলেন।এই নেতার মতে, যে সরকার ধরে নেয়,দেশের সমস্ত মানুষ বোকা,সেই সরকারের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ করা উচিত।

কংগ্রেস নেতা রাহুল গাঁধীও টিকা প্রস্তুতকারী সংস্থাগুলিকে খেয়ালখুশি মতো দাম নির্ধারণ করতে দেওয়ায় মোদী সরকারকে নিশানা করেন।চিদম্বরমের এই ক্ষোভের কারণ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের বিবৃতি। গোটা দেশে অক্সিজেন, আইসিইউ বেড, প্রতিষেধকের হাহাকার দেখা দিলেও মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন,” সরকার গত বছরের তুলনায় শারীরিক ও মানসিক ভাবে অনেক বেশি প্রস্তুত।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম বলেছেন“ অক্সিজেন, রেমডেসিভিয়ার, প্রতিষেধকের কোনও অভাব নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য শুনে আমি হতবাক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর রাজ্যেও প্রতিষেধকের অভাব নেই। সেটা শুনেও আমি হতবাক।”

প্রসঙ্গত উল্লেখ্য,গত এক সপ্তাহে শুধু দিল্লিতেই অক্সিজেন, হাসপাতালে বেড, রেমডেসিভিয়ার ইঞ্জেকশন না পেয়ে বহু কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেনের অভাবে একের পর এক হাসপাতাল দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। চিদম্বরমের প্রশ্ন, “সব ডাক্তাররা কি মিথ্যে বলছেন? রোগীর পরিবারের লোকেরা মিথ্যে বলছেন?”

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join