TRENDS

ভোটের মুখে রাজ্য সমবায় সমিতি গুলিতেও এবার একগুচ্ছ পদে নিয়োগ, স্নাতক হলেই আবদেন করুন, সুযোগ ৩ এপ্রিল অবধি

Abhirup Maity

বিভিন্ন বিভাগের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন। পুরভোটের আগেই রাজ্যের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্ক গুলিতে নিয়োগের জন্য মূলত এই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ইতিমধ্যেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন৷ আগ্রহী প্রার্থীরা আগামী এপ্রিল মাসের তিন তারিখের মধ্যে কমিশনের ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে পারবেন। একনজরে দেখে নেওয়া যাক কোন পদের জন্য কতগুলি করে শূন্য পদ আছে৷

কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকলে এই শূন্যপদ গুলিতে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স সীমা এই পদের জন্য ১৮ থেকে ৪০ বছর হলেই আবেদন করা যাবে।

১।অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- এই পদে শূন্য পদ রয়েছে মোট ২ টি। ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকলেই এই শূন্যপদ গুলিতেও আবেদন করতে পারবেন প্রার্থীরা।
২।অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার- এই পদে শূন্য পদ রয়েছে মোট ২ টি৷ ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকলেই এই শূন্য পদ আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

৩।অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট- এই পদের জন্য শূন্য পদ রয়েছে ১টি। ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকলেই এই শূন্য পদে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা
৪।জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট- এই পদে শূন্য পদ রয়েছে ২টি। ন্যূনতম স্নাতক ও কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলেই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

৫।ফিল্ড সুপারভাইজার- এই পদে শূন্য পদ রয়েছে ১টি৷ ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকলেই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

৬।জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (শুধুমাত্র মহিলাদের জন্য)- এই পদে শূন্য পদ রয়েছে ১টি৷

আগ্রহী প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট www.webcsc.org মাধ্যমে আবেদন করতে পারবেন

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join