TRENDS

মদের টাকা যোগান দিতে নারাজ স্ত্রী ! চার বছরের শিশুর মাথায় গুলি করে খুন বাবার

Chandramani Saha

নিউজ ডেস্ক: স্বামীর মদের

টাকা যোগান দিতে নারাজ স্ত্রী আর তারই জেরে বচসা, অশান্তি আর সেই  অশান্তির খেসারত জীবন দিয়ে মেটাতে হল এক শিশুকে। বাবার হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ওই চার বছরের এক শিশু। ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ৮নং বাহীন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে প্রাথমিক ভাবে মনে হচ্ছে মাথায় গুলি করা হয়েছে শিশুকে । গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলাকার বাসিন্দারা নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা পলাতক। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাহিল শেখ। বয়স আনুমানিক চার বছর।অভিযোগ এদিন রাতে নিজের ছেলের মাথায় গুলি করে তার বাবা নাস্তার আলি।

মৃত শিশুর মামা শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানাভাবে তার বোনের সঙ্গে বিবাদ লেগে থাকত নাস্তারের। কিছুদিন থেকে তা চরমে ওঠে। এদিন মদ্যপ অবস্থায় নাস্তার আলি তার ছেলেকে খুন করে বলে অভিযোগ।
তিনি আরও জানিয়েছেন,তার বোনকে বিয়ের পর থেকেই মাঝেমধ্যেই বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত নাস্তার আলি। টাকা আনতে রাজি না হলে তাকে খুনের হুমকি দিতো তার স্বামী নাস্তার আলি। এদিনও একই ঘটনায় গন্ডগোলকে কেন্দ্র করেই স্ত্রীকে খুন করতে গিয়েই নিজের শিশুকে খুন করেছে নাস্তার।

এদিকে রাতে গুরুতর জখম শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join