TRENDS

মাধ্যমিকের ছাত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য মালদায়,খুনের অভিযোগ পরিবারের

নিউজ ডেস্ক: নির্মীয়মান কার্লভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় মাধ্যমিকের এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার দুধিয়াবাড়ি এলাকায়।জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে নির্মীয়মান একটি কালভার্টের নীচে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ছাত্রীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এই ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা তাদের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ ।

ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ছাত্রীর নাম ভারতী হেমব্রম। বয়স ১৭ বছর।তার বাড়ি পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুধিয়াবাড়ি এলাকায়। চলতি বছর তার পোপড়া ঈশ্বরলাল হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ।

এদিন সকালে জনাকয়েক গ্রামবাসী পোপড়া স্ট্যান্ডের কাছে নির্মীয়মান কালভার্টের
নিচে মুখে রক্ত লাগা অবস্থায় ওই ছাত্রীর দেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন ।এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে , পরনে চুরিদার এবং লেগিন্স ছিল ওই ছাত্রীর। মৃতদেহের পাশ থেকে ঘড়ি, মোবাইল, জুতো এবং চশমার কাঁচ উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরেই ছাত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।

এদিকে ছাত্রীর মৃত্যুর খবর তার বাড়িতে পৌছাতে কান্নায় ভেঙে পড়েন সকলে।পরিবারের অভিযোগ,একটি ছেলে মেয়েটিকে উত্যক্ত করত।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে।এই বয়ানটির ওপরেও গুরুত্ব দিচ্ছে পুলিশ।ছেলেটির খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Home Breaking E - Paper Video Join