TRENDS

লক্ষাধিক টাকার গাঁজা সহ গ্রেপ্তার শিলিগুড়ি গৃহবধূ! চক্ষু চড়ক গাছ পুলিশের

Chandramani Saha

নিউজ ডেস্ক: আর সাধারণ পাঁচটি গৃহবধূর মতই সাধারণ জীবন যাপন। স্বামী সন্তান নিয়ে আটপৌরে জীবন কিন্তু আড়ালে আন্তঃরাজ্য মাদক চোরা চালানের অংশীদার! গোটা ঘটনায় রীতিমত চক্ষু চড়কগাছ পুলিশের। বহুদিন ধরেই পাচারের করিডর শিলিগুড়িতে দিন দিন বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ। আর এই অসামাজিক কাজের অন্যতম অংশ হল মাদক পাচার।

সেই গাঁজা পাচারের অভিযোগে শিরোনামে এবার উঠে আসল এক গৃহবধূ। পুলিশ সূত্রে জানা গেছে বহুদিন ধরেই এই চক্রের সন্ধান চালাচ্ছিল পুলিশ। বুধবার রাত থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার গাঁজা সহ সেই গৃহবধূকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

শিলিগুড়ি শহরের জনতাপাড়া এলাকা থেকে গাঁজা সহ ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।ধৃতের কাছ থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা বলে নার্কটিক সেল সূত্রে জানা গেছে। পুলিশ আরও জানিয়েছে বিভিন্ন পথে জনতাপাড়ায় জড়ো হত ওই গৃহবধূর বাড়িতে আর সেখান থেকেই শিলিগুড়ি শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ত পেডলার মারফৎ।

পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে এনজেপি ও ভক্তিনগর এলাকায় গাঁজার ব্যবসা করছিলেন। তবে এই পাচার চক্রে ব্যবসার সঙ্গে ওই গৃহবধূ একাই নন এর সঙ্গে যুক্ত রয়েছে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান। আর তারা কারা তার সন্ধানে পুলিশ তদন্তে নেমেছে পুলিশ।বৃহস্পতিবার অভিযুক্ত মহিলাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join