TRENDS

প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে চাকরিপ্রদান

শিলিগুড়ি, ৩১ জানুয়ারি : গত ৬ জানুয়ারি এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান শিলিগুড়ির চিত্র সাংবাদিক স্বর্গীয় বিশ্বরূপ বসাক। অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সাংবাদিক মহল। শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রবিবার শিলিগুড়ির মৈনাক লজে সাংবাদিকের স্ত্রী শ্রীমতি তাপসী বসাককে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

এদিন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘বিশ্বরূপবাবুর অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে তাপসীদেবীকে চাকরি দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে তিনি কাজে যোগ দেবেন।’

এদিন মন্ত্রী গৌতম দেব আনুষ্ঠানিকভাবে তাপসীদেবীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

Home Breaking E - Paper Video Join