TRENDS

প্রদীপের বকলমা নিলেন শুভেন্দু; বললেন, খড়গপুরের উন্নয়নের গ্যারেন্টার আমিই

Abhirup Maity
প্রদীপের বকলমা নিলেন শুভেন্দু; বললেন, খড়গপুরের উন্নয়নের গ্যারেন্টার আমিই

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহরের উন্নয়নের গ্যারিণ্টি নিলেন রাজ্য পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির হাত থেকে খড়গপুর ছিনিয়ে নেওয়ার জন্য মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিশেষ দায়িত্ব প্রাপ্ত এই নেতা জানালেন, ”প্রদীপ সরকারকে যদি আপনারা জয়ী করেন তবে আপনাদের শহরের উন্নয়নের গ্যারেন্টার থাকব আমি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার খড়গপুর শহরের মথুরাকাটি এবং ইন্দা কমলা কেবিন এলাকায় বক্তব্য রাখতে এসে মন্ত্রী বলেছেন, ‘আমি আপনাদের কাছে ৪বছর সময় নেবনা, আগামী ২০২০ ডিসেম্বর অবধি ১৩মাস সময় নেব। মাথার উপরে মূখ্যমন্ত্রী আর খড়গপুরের মাটিতে থাকবেন প্রদীপ সরকার মাঝখানে আমি থাকব। আমি মাঝখানে গ্যারেন্টার থেকে গত কয়েকবছরের থমকে থাকা উন্নয়ন করব। আমি কথা দিচ্ছি।”
                প্রদীপের বকলমা নিলেন শুভেন্দু; বললেন, খড়গপুরের উন্নয়নের গ্যারেন্টার আমিই
  মন্ত্রী এদিন মনে করিয়ে দিয়েছেন যে, এই উপনির্বাচনে তৃনমূল হারালে রাজ্যের সরকার পড়ে যাবেনা কিংবা মুখ্যমন্ত্রী থেকে মমতা ব্যানার্জী সরে যাবেননা। কিন্তু যদি তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন তবে রাজ্য সরকারের সাহায্য নিয়ে অনেক কাজ করতে পারবেন। কারন হিসাবে তিনি বলেন, ‘খড়গপুরের পৌর এলাকায় যে ব্যাপক উন্নয়ন তৃনমূল বোর্ড করতে পেরেছে তার কারন রাজ্য সরকারে তৃনমূল রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্ত্রী এদিন নাম না করেই দিলীপ ঘোষের সমালোচনা করে বলেন, যিনি বিধায়ক ছিলেন তিনি কি কাজ করেছেন আপনারা জানেন? এখন আবার কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আনবেন বলে সংসদে গেলেন।    মন্ত্রী মনে করিয়ে দেন, ওদের ভোট দেবেন, শুধুই ভাষণ পাবেন। কাজ পাবেননা । শাসক দলকে ভোট দিন কাজ উন্নয়ন হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্ত্রী মনে করিয়ে দেন খড়গপুর কলেজের উন্নয়নে ৫০লক্ষ টাকা দিয়েছে রাজ্য। খড়গপুর থেকে দিঘা কলকাতা তারাপীঠ এসি বাস চলছে। খড়গপুর শহরকে আলোকিত করা হয়েছে। আর এসবই হয়েছে তিনি মাত্র চারমাস খড়গপুরের দায়িত্ব নেওয়ার পর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন ”আমাদের জয়ী করুন । তারপর ১৩মাসে যদি কাজ না করি তবে ২০২১য়ে মঞ্চ বেঁধে ভোট চাইতে আসবনা।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join