TRENDS

বিশ্ব শিশু দিবস পালিত হল কাটোয়ার শ্রীখণ্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে

Abhirup Maity
বিশ্ব শিশু দিবস পালিত হল কাটোয়ার শ্রীখণ্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,২০ নভেম্বর ঃ
শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস।আন্তর্জাতিক শিশুর অধিকার দিবস ও বিশ্ব শিশু দিবস ২০নভেম্বর ২০১৯  পালিত হলো পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নং ব্লকের
 শ্রীখন্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাটোয়া চাইল্ড লাইন ও শ্রীখন্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় শিশুদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। শিশুর অধিকার ও আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন কাটোয়া চাইল্ড লাইনের প্রতিনিধি  সুচেতনা ভট্রাচার্য

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিনিধি ভিক্টর ব্যানার্জী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, শিক্ষক হীরক বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের আনন্দ দানের জন্য বেলুন ও চাইল্ড লাইনের পক্ষ থেকে চকলেট ও কলম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিশুদের হাতে চাইল্ড লাইনের “বন্ধুত্ব ব্যান্ড” পরিয়ে দেওয়া হয়‌।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join