TRENDS

বিশ্ব মৎস্যজীবী দিবস পালন করল মৎস্যজীবী ফোরাম

Abhirup Maity
বিশ্ব মৎস্যজীবী দিবস পালন করল মৎস্যজীবী ফোরাম

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সারা বিশ্বের সাথে পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে সাড়ম্বরে পালিত হয় ২৭ তম বিশ্ব মৎস্যজীবী দিবস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্যের মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনার ঝাড়গ্রাম জেলার জেলা কমিটির, ব্লক কমিটি গ্রাম কমিটি সমুদ্র উপকূলে র বিভিন্ন কটি কমিটি দিবসটি পালন করেন। নদীয়া জেলায় পদযাত্রা,আলোচনা সভা,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুর্শিদাবাদ হাওড়া ও ২৪ পরগনায় পতাকা উত্তোলন, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা গঠিত মৎস্যজীবী ফোরামের ও মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডর ইউনিয়ন বিশ্ব মৎস্যজীবী দিবস উপলক্ষে একটি আলোচনা ও সংবর্ধনা সভার আয়োজন করেন।অচিন্ত প্রামানিক শ্রীকান্ত দাস প্রমুখ ২০ বছরের অধিক সময় মৎস্যজীবী দের অধিকার আন্দোলনের সাথে যুক্ত ব্যাক্ত দের সম্মাননা দেওয়া হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে ও ঝাড়গ্রামের নয়াগ্রাম পূর্ব মেদিনীপুর পটাশ পুর সহ সবং এর সুন্দরপুর,কেশিয়াড়ীর  মধুবন, আমিলাসাই গ্রামে মৎস্যজীবী রা পতাকা উত্তোলন, মৎস্যজীবী দের অধিকার রক্ষা সামাজিক সুরক্ষা যোজন য় মৎস্যজীবী অধিকার নিয়ে আলোচনা ও পরিচয়পত্র প্রদান করা হয়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join