TRENDS

ভোট গননা শুরু, খড়গপুরে এগিয়ে বাম-কংগ্রেস জোটের চিত্তরঞ্জন মণ্ডল

Abhirup Maity
ভোট গননা শুরু, খড়গপুরে এগিয়ে বাম-কংগ্রেস জোটের চিত্তরঞ্জন মণ্ডল

নিজস্ব সংবাদদাতা: খড়গপুরের সকালটা শুরু হল বাম কংগ্রেস জোটের জয়ের মধ্যে দিয়ে। প্রথম রাউণ্ড গননায় ৯৮৪ ভোটে এগিয়ে রয়েছেন, জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল।  এই রাউণ্ডের গননায় চিত্তরঞ্জন মণ্ডল পেয়েছেন ৪২৮৪ , বিজেপির প্রেমচন্দ্র ঝা ৩৩০৪, এবং তৃনমূল কংগ্রেসের প্রদীপ সরকার পেয়েছেন ৩২৬৯।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথম রাউণ্ডের গননায় পশ্চিমবঙ্গের বাকি কেন্দ্র দুটি করিমপুর ও কালিয়াগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। এই রাউণ্ডে অবশ্য পোষ্টাল ব্যালট গননার পাশাপাশি খড়গপুরের ক্ষেত্রে দুটি ওয়ার্ডেরও ভোট গননা হয়েছে। ওই দুটো ওয়ার্ডে খড়গপুর পুরসভার দীর্ঘ দু-দশকের কাউন্সিলর চিত্তরঞ্জন মণ্ডল ও কংগ্রেস নেতা দেবাশিস ঘোষের গড় বলে পরিচিত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভোটের পরে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল পৌরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে রেল এলাকার ৮টি বাদ দিলে বাকি ২৭টি ওয়ার্ডে ভাল ফল হবে তাদের। সেই প্রবনতা যদি সত্য হয়, তবে কংগ্রেস যে ভাল ধাক্কা দেবে তা বলাই বাহুল্য।   

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join