TRENDS

আজকের রাশিফল ।। ২৭ শে নভেম্বর

Chandramani Saha

দেখে নিন এক নজরে আজকের রাশিফল

নিউজ ডেস্ক: আজ শুক্রবার। নভেম্বরের ২৭ তারিখ, ২০২০ সাল। বাংলায় অগ্রহায়ণ মাসের ১১ তারিখ, ১৪২৭ সাল। আজকের রাশিফল দেখে নিন এক নজরে-

মেষ : আজ গুরুত্বপূর্ণ কোনও কাজে হাত না দেওয়াই ভালো। একই সঙ্গে আপনার দাফতরিক কাজে অন্যকে নাক গলাতে দেওয়া ঠিক হবে না। আজ পেশাজীবী ও শিক্ষকদের চাকরিতে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের সম্ভাবন রয়েছে।

বৃষ : মানসিক অস্থিরতা কমাতে বিনোদনমূলক কাজে যুক্ত হতে পারেন। পাওনা আদায়ে পূর্ব পরিচিত কারও সহায়তা চাইলে উপকার পাবেন। কর্মস্থলে উচ্চ পদস্থদের মন রক্ষা করে চলতে পারলে সমস্যার সমাধানে যথেষ্ট অগ্রগতি হবে।

মিথুন : যে কোন পেশাজীবীদের জন্য দিনটি উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মানিত হতে পারেন। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ কল্যাণ বয়ে আনতে পারে। কর্মস্থলে পদস্থ কারও আনুকূল্য পাওয়া সহজ হতে পারে।

কর্কট : প্রিয়জনকে যতটা পারেন সময় দিন। তবে কেনাকাটার ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সন্তানের লেখাপড়ার দিকে মনোনিবেশ করুন। জমিজমা সংক্রান্ত কাজে দলিলপত্র কাছে রাখুন ও প্রয়োজনমতো তা প্রদর্শন করুন।

সিংহ : দিনের শুরুতেই পারিবারিক সব জরুরি কাজগুলো প্রিয়জনের সহায়তায় দ্রুত সেরে নেওয়ার উদ্যোগ সফল হবে। বয়স্ক কারও স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। লেনদেনের আগে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। সকালে দূরের যাত্রা ভালো।

কন্যা : বিষণ্ণতা কাটিয়ে উঠে আপনার সব পরিকল্পনা বাস্তবায়নে বন্ধুদের সহায়তা পাবেন। অংশীদারদের সঙ্গেই মতবিরোধে গিয়ে উত্তেজনা প্রকাশ করা ঠিক হবে না। বিয়ের যোগ ও নতুন করে প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।

তুলা : নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য কারও কথায় নতুন কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। পাওনা পরিষোধের ব্যাপারে কোন ধরনের দ্বিধা করা উচিৎ হবে না। আপনার অধীনস্থ কোন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে কেউ বাধা দিতে পারে।

বৃশ্চিক  : আজ দিনের শুরুতেই সারা দিনের কাজের দিকগুলো নির্ধারণ করে নেওয়া ভালো হবে। কর্মস্থলে কাজ সম্পাদনে যথেষ্ট কৌশলের আশ্রয় নিতে হতে পারে। যানবাহন চালনায় ও যাতায়াতের সময় সতর্কতা খুবই জরুরি।

ধনু : অতি ঘনিষ্ঠ কারও সঙ্গে যোগাযোগে আজ সতর্ক থাকতে হবে। দূরের কোনো খবরে আজ অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের দিনটি আজ শুভ। চাকরিজীবীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

মকর : পরিকল্পনা বাস্তবায়নে অতিরিক্ত কোন ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই অর্থ নাশের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। পুরানো কোন স্মৃতি আজ আবেগপ্রবণ করে তুলতে পারে। কর্মস্থলে চিন্তা-ভাবনা করে মন্তব্য করুন।

কুম্ভ : সরকারি কর্মজীবীদের আজ পদস্থদের মন রক্ষা করে চলার চেষ্টা উন্নতির জন্য সহায়ক হতে পারে। কারও কারও জন্য চাকরি লাভের যোগ রয়েছে। মহিলাদের আজ কেনাকাটায় অর্থ ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি।

মীন : দেশে-বিদেশে ব্যবসায়িক যোগাযোগে উন্নতির যোগ রয়েছে। পুরানো কোন পাওনা আদায়ে যথেষ্ট অগ্রগতি হবে। কাউকে আজ ধার দেওয়া ঠিক হবে না। প্রেম ও রোমান্স সুখকর হবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join