TRENDS

কাটোয়ার ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনে থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন ক্যাম্প

Abhirup Maity
কাটোয়ার ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনে থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন ক্যাম্প

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃপূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনে থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন ক্যাম্প অনুষ্ঠিত হলো সোমবার। বর্ধমান মেডিকেল কলেজ এর সহযোগিতায় এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার আগে ছাত্রছাত্রীদের নিয়ে একটি মনোগ্রাহী সেমিনার পরিচালনা করেন বর্ধমান মেডিকেল কলেজের সাতজনের একটি টিম।ছাত্রছাত্রীরা এতে বিশেষ ভাবে উপকৃত হয়েছে। বিদ্যালয়ের  প্রধান শিক্ষক রামজীবন হাজরা  সহ  বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ধরনের ক্যাম্প হওয়ায় ছাত্র-ছাত্রীরা খুবই খুশী।।আগামী দিনে যাতে বিদ্যালয়ে এই ধরনের ক্যাম্প বেশি করে হয় তারজন্য বিদ্যালয়ের তরফ থেকে মেডিকেল টিমের  কাছে আবেদন জানানো হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন হাজরা জানান, অষ্টম-দশম শ্রেণীর মোট ৪৭ জন ছাত্র-ছাত্রীর থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন এর জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join