TRENDS

SBI -র পর এবার চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে Bank Of Baroda , আবেদন করুন শিগগিরি

Chandramani Saha

নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুযোগ। SBI র পাশাপাশি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদাও (Bank Of Baroda)। human resource , digital lending department পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে।

জানানো হয়েছে ১৩ টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য bankofbaroda.in এই ওয়েবসাইটে চোখ রাখার কথা জানানো হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ নভেম্বর থেকে।
প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। প্রার্থীদের আবেদন করতে হলে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। এরই সাথে যারা স্নাতক হয়েছেন তারাও আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে রয়েছে।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের ইন্টার ভিউ গ্রুপ ডিসকাশানের মাধ্যমে বাছাই করা হবে। পরে বাছাই প্রার্থীদের তা জানিয়ে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডিজিটাল পরিষেবা উন্নত করার জন্য এই নিয়োগ।

করোনা আবহে চাকরির বাজার একেবারেই মন্দা। এই কঠিন সময়ে ব্যাঙ্কে চাকরির সুযোগ হাতছাড়া করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। অতএব আর দেরি না করে ইচ্ছুক ব্যক্তিরা দ্রুত আবেদন করুন।

জরুরি বিষয়- আবেদনের আগে অবশ্যই ভালো করে সংশ্লিষ্ট দফতরে ওয়েবসাইট দেখে নেবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরেও যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারেন। আমরা বিভিন্ন সূত্র থেকে পাঠকদের অবগতির জন্য এই তথ্য প্রদান করে থাকি। যদিও তথ্য সংগ্রহে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয় তবুও আবেদনের আগে নিজে সমস্ত খুঁটিয়ে দেখে নিন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join