TRENDS

প্রধানমন্ত্রীর ওপর হামলার আশংকায় গোয়েন্দাদের, সতর্ক করা হল স্বরাষ্ট্র মন্ত্রককে

Abhirup Maity
প্রধানমন্ত্রীর ওপর হামলার আশংকায় গোয়েন্দাদের, সতর্ক করা হল স্বরাষ্ট্র মন্ত্রককে

নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে সংশোধিত নাগরিক আইন নিয়ে বিক্ষোভ আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী। এমন সতর্কবার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুত্রেরর খবর বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে সতর্ক করে গোয়েন্দা বিভাগ জানিয়েছে আগামী ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানের জনসভায় ওই হামলার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য ওই দিন রামলীলা ময়দানে একটি বিশাল জনসভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিজেপি। দিল্লি বিজেপির পক্ষ থেকে এদিন প্রচুর মানুষের জমায়েত করারও চেষ্টা হচ্ছে। আর সেই ভিড়ের সুযোগ নিয়ে নরেন্দ্র মোদির ওপর হামলা চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে, জনসভার দিন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি জোট এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এর মাঝে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। ফলে আরও কড়া নজরদারি চালানোর ব্যবস্থা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোয়েন্দা সূত্রের বয়ানে একটি সর্ব ভারতীয় দৈনিক জানিয়েছে , পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এজন্য পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে তারা নতুন নতুন জঙ্গি নিয়োগ করেছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join