TRENDS

দিল্লির পর মুম্বাইয়ের কারখানায় ভয়াবহ আগুন, অন্তত তিনজনের মৃত্যুর আশংকা

Abhirup Maity
দিল্লির পর মুম্বাইয়ের কারখানায় ভয়াবহ আগুন, অন্তত তিনজনের মৃত্যুর আশংকা

নিজস্ব সংবাদদাতা: গত ১৫দিনে ধারাবাহিক আগুন লাগার ঘটনা ঘটছিল এবার আগুন লাগল মুম্বাইয়ের একটি কারখানায়।  বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়। ওই এলাকায় একের পর এক রাসায়নিক পদার্থ মজুতের গো-ডাউন থাকাতেই এই আতঙ্কের কারন বলেই জানা গিয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন দমকল ও স্থানীয় প্রশাসনের কর্মীরা। খবর পেয়ে পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। লেভেল ফোর গ্রেডের অগ্নিকান্ড হওয়ায় আনা হয়েছে ফোম টেন্ডারও। শুক্রবার গভীর রাতে এই অগুন লাগার ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকলের ১৫টি ইঞ্জিন  মুম্বইয়ের ঘাটকোপারের সাকি নাকা এলাকার খাইরানি রোডের সুভাষনগরের কারখানার আগুন নিয়ন্ত্রনে আনার জন্য রাতভর আপ্রাণ চেষ্টা চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। শনিবার ভোরে ওই কারখানা থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান।কি কারনে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join