TRENDS

সূচনা হল হবিবপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Abhirup Maity
সূচনা হল হবিবপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা :পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল মঙ্গলবার।
 সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেদিনীপুরের প্রাক্তন পৌরপিতা ও বর্তমান পৌর প্রশাসক বোর্ডের সদস্য প্রণব বসু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার,  মেদিনীপুর শহরের  ৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিপ্রা মণ্ডল, স্কুলের শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মী প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন প্রধান শিক্ষিকা মালা মজুমদারের উদ্যোগে তাঁর বাবা-মা তথা স্বর্গত সাধনচন্দ্র মজুমদার ও স্বর্গতা কল্যাণী মজুমদার স্মৃতিতে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের শীতবস্ত্র তথা সোয়েটার প্রদান করা হয়।বিদ্যালয়ের ছাত্রীরা  পরিবেশন করে ব্রতচারী নৃত্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষিকা তৃণা মণ্ডল।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join