TRENDS

আজকের রাশিফল । ০৩ অক্টোবর , কেমন যাবে আজকের দিন !

Abhirup Maity

মেষ – আজ কোন অজানা সোর্স থেকে বাড়তি আয় হবে । দিনটি চাপ কম থাকবে প্রেমের জন্য আজ দিনটি খুব ভালো । বাড়িতে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে বুঝে চলুন । আর আপনার থেকেও পরামর্শ চাইলে তাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করুন ।

বৃষ – আপনার বিয়ের যদি হয়ে থাকে তবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালোভাবে কাটবে । অর্থ সম্পদের জন্য আজ সেরকম কোন সমস্যা থাকবে না ।শক্তি সমেত কাটবে শক্তির সঠিক ব্যবহার করুন । সুন্দর দিনটি আজ নতুন করে ফ্রেশ হয়ে যাবে সকালের দিকে ধর্মচর্চা নিয়ে থাকলে । বুঝে চলুন শান্তভাবে দিনটি নির্বাহ করুন।

মিথুন – মনের অনুভূতি গুলো আজ চেপে না রেখে ব্যক্ত করুন । মেজাজ ঠান্ডা রাখুন আপনার আজ কোন বিশেষ অভিজ্ঞতা আজ হতে চলেছে। বিশেষ কোন রোগ আজ বাসা বাঁধতে পারে। বুঝে কাজ কর্ম করুন মানসিক শান্তি থাকবে ।

কর্কট – জীবনকে আজ হেলাফেলা করে দেখবেন না । জীবনের প্রত্যেকটি বিষয় কে নিয়ে সিরিয়াস হোন । আজ আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন । অর্থ সঞ্চয় করতে চেষ্টা করুন । বাড়িতে সমস্যা হতে পারে বুঝে কথা বলুন । তৃতীয় কোনো ব্যক্তির জন্য প্রেমের বাধা আসতে পারে বুঝে চলুন দিনটি উপভোগ করুন ।

সিংহ – মানসিক চাপ থাকবে বুঝে কথা বলুন । অর্থ সংকটের মুখোমুখি হতে পারেন ।সাবধানে থাকুন বাড়িতে সময় কাটান বন্ধু আসার কারণে সন্ধ্যেটা থেকে খুব ভালো সময় কাটবে । পুরনো কোন ভুলবোঝাবুঝি থেকে বড় কোন সমস্যা তৈরি হতে পারে তার মিটিয়ে ফেলার চেষ্টা করুন ।

কন্যা – সন্তানদের নিয়ে চিন্তা থাকবে । মানসিক শান্তি থাকবে । শরীরের দিকে নজর দিন সমস্যায় পড়তে পারেন । আজ লটারি কাটতে পারেন সুখবর পেতে চলেছেন । আজকে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা নিষ্পত্তি হবে মিশ্র ফল পাবেন আজ ।

তুলা – দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হতে পারে । কোন প্রকার ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে ।আপনার কথার জন্য আপনি সুনাম অর্জন করবেন । দুপুরের পর বুঝা চলুন । শরীরের কোথাও আঘাত লাগতে পারে । অপ্রিয় সত্যকথা আজ বললে অশান্তি হবে।

বৃশ্চিক – অতিরিক্ত খরচের কারনে সংসারে আজ সমস্যা হবে । বুঝে চলুন বন্ধুর উপকার করার আগে ভেবে ক্রুন। যে কোন বিপদ থেকে মুক্তি পাবেন । পরামর্শের জন্য গুরুজনদের সাহায্য নিন । অতৃপ্ত আকাঙ্ক্ষা আজ না রাখাই ভালো ।

ধনু – আজ একটু বুঝে শুনে চলাফেরা করুন । শরীরের কোথাও আঘাত লাগতে পারে । অর্থ সম্পদ নিয়ে চিন্তা থাকবে বেকারদের জন্য কোন ভালো খবর থাকবে । প্রবাসী কেউ ফিরে আসতে পারে ।

মকর – কোন কাজ মিটে যাবে । দিনটি খুব ভালোভাবে কাটবে । অস্থির মনোভাব আপনার কাজের সমস্যা করবে ।কোন খারাপ খবর আছে পেতে পারেন । সেবামূলক কাজে আজ মনে শান্তি পাবেন । পারিবারিক সমস্যা হতে পারে বুঝে কথা বলুন ।

কুম্ভ – বেহিসাবি খরচ আর আপনার জন্য ভালো হবে না ।প্রতিবেশীদের সঙ্গে আজ কোন ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে । খেলাধুলার বিষয়ে ভালো কিছু আশা না করাই ভালো কাজের জায়গাতেই বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। কিন্তু আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে আপনার সহকর্মীরা ।

মীন – রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে খুব ভালো কাটবে , বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখুন । মাথা ঠাণ্ডা রাখুন আজ অকারণে ঝামেলা হতে পারে । অর্থ আগমনের জন্য আজ দিনটি খুব ভালো হবে । সহকর্মীর সাথে কথা বলুন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join