TRENDS

নায়িকার শ্লীলতাহানি করে পুর্ব মেদিনীপুরে গ্রেপ্তার কলকাতার যাত্রাদলের নায়ক, বিপাকে অপেরা

Abhirup Maity
                  নায়িকার শ্লীলতাহানি করে পুর্ব মেদিনীপুরে গ্রেপ্তার কলকাতার যাত্রাদলের নায়ক, বিপাকে অপেরা
নিজস্ব সংবাদদাতা: নায়িকার শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতার যাত্রা করুনাময়ী অপেরার নায়ক নবীন কুমার শীল। রবিবারই তাঁকে  গ্রেপ্তার করেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে  দলের এক নায়িকা নায়ক নবীন কুমারের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার ঐ অভিযুক্ত নায়ককে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে নায়ক নবীন কুমার বলেন, ” ব্যাক্তিগত প্রতিহিংসা থেকেই এই মিথ্যা অভিযোগ করেছেন ওই নায়িকা। এই পালার ৭০তম রজনী অভিনয় হয়ে যাওয়ার পর ওই নায়িকার মনে হয়েছে যে তিনি আমার মত জনপ্রিয়তা অর্জন করতে পারছেননা। তাতেই ওনার রাগ। উনি ক্রমাগত আমার সংগে দুর্ব্যবহার করে যাচ্ছিলেন। ঘটনার দিন আমার সংগে  যখন অন্য এক নায়িকার কথা কাটাকাটি চলছিল তখনই উনি তেড়ে আসেন আমার দিকে। ওনার ব্যবহার এতটা দুর্বিসহ ছিল যে ওঁকে আমি ঠেলে দিয়েছিলাম।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে মরসুমের এই চূড়ান্ত সময়ে নায়কের জেল হয়ে যাওয়ায় ফাঁপরে অপেরা পার্টি। পর পর প্রায় ১৫টি শো রয়েছে তাঁদের হাতে। এই অবস্থায় কী করে পরিত্রাণ পাওয়া যায় তাই ভেবে আকুল দল। গোটা ঘটনায় আলোড়ন চিৎপুরের যাত্রা পাড়ায়। সংগে  সংগে অন্য  পাল্টা অভিযোগ ব্যক্তিগত জায়গা থেকে তাকে আক্রমন করেছেন, যদিও এই ঘটনা ছড়িয়ে পড়তে হাহাকার বেঁচে যায় গোটা নাট্য সমাজে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join