TRENDS

প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে মদ খাইয়ে সবান্ধব ধর্ষন, গ্রেপ্তার ৪

Abhirup Maity
প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে মদ খাইয়ে সবান্ধব ধর্ষন, গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদদাতা: কাকে বিশ্বাস করবে মানুষ! নিজের প্রেমিকই যদি বন্ধুদের দিয়ে ধর্ষন করায়? এমনই এক গনধর্ষনের ঘটনায় আঁতকে উঠেছে কলকাতা। প্রেমিকা আবার নাবালিকা। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম কলকাতার এই ঘটনার  কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ততক্ষনে যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রের খবর, পর্ণশ্রী থানা এলাকার মোমিনপুরের ১২ বছরের ওই নাবালিকা বৃহস্পতিবার প্রেমিকের আহ্বানে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে গিয়েছিল। অভিযোগ, একবালপুরের কাছে নিয়ে গিয়ে নাবালিকার প্রেমিক তাকে নরম পানীয়র সাথে মদ মিশিয়ে খাওয়ায়। বেচারি জানতেও পারেনি যে ওখানেই আড়ালে অপেক্ষায় ছিল প্রেমিকের আরও তিন বন্ধু । এমনটাই অভিযোগ করেছে ওই  নাবালিকা। মদ্যপান করিয়ে বেহুঁশ করে চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে। এরপর ওই আস্থানায় ফেলেই পালিয়ে যায় চার অভিযুক্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার রাতে আর বাড়ি ফিরতে পারেনি ওই নাবালিকা। ফলে তাঁর বাবা পেশায় বেসরকারি সংস্থার কর্মী রাতেই পর্ণশ্রী থানায় নিখোঁজ ডায়রি করেন। কিন্তু শুক্রবার সকালে নিজেই বাড়ি ফিরে পুরো ঘটনা পরিবারের সকলকে জানায় ওই নাবািলকা।
এরপরই পর্ণশ্রী থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকার চার বন্ধুকেই গ্রেফতার করেছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধৃতদের নাম অমরজিত্‍ পাল চৌপাল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক ও ঋত্ত্বিক রাম।  ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অভিযুক্ত প্রথম দুজনের বাড়ি পর্ণশ্রী এলাকায় ও বাকি দুজনের একবালপুরে।ওই নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু ঘটনাটি একবালপুর থানায় ঘটেছে তাই পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ।ধৃতদের শনিবারই আলিপুর কোর্টে হাজির করাবে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মোমিনপুর এলাকায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join