TRENDS

কবিতা- মাতৃভূমি

Abhirup Maity

কবিতা- মাতৃভূমি✍️কলমে: সিকতা কাজল

ঈশ্বর কী অন্ধকার! রাতের শরীরে জেগে ওঠা বিবেকের সংঘাত! বোধিকল্প অন্ধকার অাঁকড়ে ধরা ইতিহাস! ভাষা মানচিত্র স্বদেশ শূন্যতা! অবিরাম ছুটে যাওয়া বিদীর্ণ অনুভূতি অথবা ভিটেমাটি…

পৃথিবীর বিন্দু দৃশ্যপট অতিক্রম করলেই মেঠোসুর জীবন। জীয়ল শরীরে অন্ধকার জেঁকে বসে। পৃথিবীর পৃষ্ঠা জুড়ে অালো- অাঁধার।

মেঘের ভিতর মিষ্টি সুরেলা কথামালা। বজ্রপাত তা বুঝতে দেয় না। ঝিরি ঝিরি বৃষ্টিতে চোখের জল। হাতের মুঠোয় হাহাকার, হতাশা নিয়ে দিন বদলের মঞ্চে উঠি ; দিনগুলি এখন মেঘ ও অাকাশের দখলে।

তারার ভিতর প্রিয়মুখ ভেসে ওঠে। নীরবতা অনুভব করি অথচ শব্দের ঝংকারে শবদাহে জ্বলে ওঠা অাগুন পৃথিবীকে গিলে খেতে অাসে। অাগুন কিংবা মেঘের বর্ষণে জীবনকে রোজ উপড়ে পড়া দেখি। লাশ ও ফুল হাতে সারি সারি দাঁড়িয়ে থাকে মানুষ। কিছু জীবন লবনমিশ্রিত ভালবাসা নিয়ে জন্মায়। টিপ টিপ বৃষ্টি ঝরা গান কণ্ঠকে জাগায়।

বৃষ্টি ও অাগুনের দুটি পথ একাকার হয়ে যায়।
সে -পথ পেরোনো মানবরা জোৎস্নায় স্নান করে চুম্বন করে মাতৃভূমিকে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join