TRENDS

ক্লাশ এইট পাশ করলেই আবেদন করতে পারেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে, বেতন প্রায় ২৬হাজার

Abhirup Maity
ক্লাশ এইট পাশ করলেই আবেদন করতে পারেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে, বেতন প্রায় ২৬হাজার

নিজস্ব সংবাদদাতা: মাত্র ক্লাশ এইট পাশ করলেই আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের কারন খুব শীঘ্রই ৩০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর। মুলতঃ ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন । ইচ্ছুক চাকুরি প্রার্থীদের ৪ঠা মার্চয়ের মধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
পদের নাম: ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা: ক্লাস এইট পাশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যান্য যোগ্যতা:
ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক এবং সেইসঙ্গে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। পাশাপশি গাড়ি মেরামতের সাধারন জ্ঞান ও ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতনক্রম:২২৭০০ টাকা থেকে অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে সব মিলিয়ে ২৫৯২৪ টাকা। বয়স: ১লা জানুয়ারি, ২০২০ হিসাবে সর্বোচ্চ সী ৪০ বছর।তবে তপশিলি জাতি উপজাতি দের ক্ষেত্রে পাঁচ বছরেr ছাড় এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী থেকে তিন বছরের. অর্থাৎ তাঁদের ক্ষেত্রে যথাক্রমে ৪৫ ও ৪৩ বছর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবেদনের জন্য ১৬০টাকা জমা দিতে হবে গভর্মেন্ট রিস্পিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ব্যাংকে (পশ্চিমবঙ্গ সরকারের হেড অফ একাউন্ট পশ্চিমবঙ্গ সরকারের হেড অফ একাউন্ট ০০৫১-০০-১০৪-০০২-১৬)
আবেদনের ঠিকানা: বেনফিশ টাওয়ার,  প্রথম ও দ্বিতীয় তল,  জি.এন ৩১, সেক্টর ৫,সল্টলেক, কলকাতা ৯১।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিয়োগ পদ্ধতি:আবেদনকারীদের প্রথমে একটি ড্রাইভিং টেস্ট দিতে হবে। সেখান থেকে মোট শূন্য পদের তিনগুণ আবেদনকারীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে । ড্রাইভিং টেস্টের জন্য ৮৫ নম্বর এবং  ইন্টারভিউ ১৫ নম্বর বরাদ্দ রয়েছে। আবেদনের শেষ তারিখ ৪-৩-২০২০। বিস্তারিত জানতে লগ ইন করুন এই ঠিকানায়া www.wbhrb.in । 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join