TRENDS

সুশান্ত মৃত্যুর ষড়যন্ত্রের অভিযোগ মহেশভাটের বিরুদ্ধে, আইনি পদক্ষেপের হুশিয়ারি ভাট পরিবারের

Abhirup Maity

ওয়েব ডেস্ক : দিন দুয়েক আগেই সুশান্ত সিং রাজপুতের জিমের বন্ধু সুনীল শুক্ল সুশান্তের মৃত্যুর পিছনে মহেশ ভাটকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, রিয়া ও তার পরিবারের সাথে মিলে মহেশ ভাট সুশান্তের মৃত্যুর ষড়যন্ত্র করেছে। এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই বারংবার নেটিজেনদের রোষের মুখে পড়েছে ভাট সাব। তার ওপর সুশান্তের মৃত্যুর পিছনে মহেশ ভাটের ষড়যন্ত্রের কথা সুনীল শুক্ল প্রকাশ্যে আনতেই সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। এরপরই সুশান্তের জিমের বন্ধু সুনীল শুক্লর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভাট পরিবার। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সুনীল শুক্ল দাবি করেন, রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী এবং মহেশ ভাট দুজনে পরিকল্পনা করেই সুশান্তকে খুনের ষড়যন্ত্র করছেন। এদিকে সুনীল শুক্লর প্রকাশ্যে ওই দাবির পরই নেটিজেনদের মধ্যে জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই ভাট পরিবারের তরফে সুনীল শুক্লর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেই জানা গিয়েছে।

সুনীল শুক্ল জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশ্যে মহেশ ভাটের সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করার পরই নড়েচড়ে বসেন ভাট সাবের পরিবার। কোনও রকমের তথ্য প্রমাণ ছাড়া মহেশ ভাটের বিরুদ্ধে কেন এই ধরনের অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন পরিচালকের দুই মেয়ে পূজা ভাট এবং আলিয়া ভাট। শুধু তাই নয়, কোনোরকম তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে কেন মহেশ ভাটের বিরুদ্ধে সুশান্তকে খুনের তোপ দাগা হচ্ছে, তা নিয়েও এদিন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন আলিয়া ও তার দিদি। পাশাপাশি সুশান্তের মৃত্যুর পর থেকে যেভাবে নেটিজেনরা মহেশ ভাটকে ক্রমাগত আক্রমণ করছেন, তা বন্ধ হওয়া প্রয়োজন বলেই মনে করছেন ভাট পরিবার।

জানা গিয়েছে, কোনোও প্রমাণ ছাড়া মহেশ ভাটকে দোষী প্রমাণ করার চেষ্টা চলছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় অকারণে কেন তাঁর নাম জড়ানো হচ্ছে, সেই অভিযোগ করেই এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন আলিয়া ভাট ও তাঁর পরিবার। পাশাপাশি, সুশান্তের জিমের বন্ধু সুনীল শুক্লর বিরুদ্ধেও আইনী পদক্ষেপ নেওয়ার কথা সামনে এসেছে। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেননি সুনীল শুক্ল। একদিকে ‘সড়ক ২’ ট্রেলারেই বড়সড় ধাক্কা খেয়েছেন মহেশ ভাট, তারওপর সুশান্তের মৃত্যুর পর থেকেই ক্রমাগত তাকে আক্রমণ করছেন নেটিজেনরা, ফলে স্বাভাবিকভাবেই এই মূহুর্তে আতঙ্কিত ভাট সাব।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join