TRENDS

সোহাগিনী দুঃখ

Abhirup Maity

সোহাগিনী দুঃখ✍️কলমে: বিধানেন্দু পুরকাইত

দুঃখগুলো যেমন আসে
একটু আসতে দে
দুঃখ এলে বুঝবি কেমন
ছিলিস আনন্দে।

জল থৈ থৈ জীবন নামে
হেলেদুলে চল
কে আর তাকায় কারোর দিকে
তাকানো নিষ্ফল।

ঝিম ঝিম ঝিম জীবন যখন
ঝিমিয়ে পড়ে গায়
তখন কেন দাঁড়িয়ে থাকা
মজা এ গঙ্গায়!

আয় আয় আয় সরোসিনী
তোর গতরে বাঁচি
দুঃখ যে আজ সোহাগিনী
কে আর সাথে যাবি!

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join