TRENDS

টলিউডেও করোনা হানা! করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী

Chandramani Saha

ওয়েব ডেস্ক : অতিমারি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই। এবার করোনা হানা টলিউডেও। করোনায় সংক্রমিত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। আপাতত তিনি স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা পজিটিভ হলেও রাজের শরীরে আপাতত কোনোরকম করোনা উপসর্গ নেই। সোমবার টুইট করে নিজেই সেকথা জানালেন পরিচালক রাজ চক্রবর্তী।

সোমবার দুপুরে পরিচালক টুইট করে জানান, “আমি কোভিড পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভরতি ছিলেন। কিন্তু দু’বারই তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যন্য সদস্যরাও প্রত্যেকে কোভিড টেস্ট করিয়েছেন। খুব কঠিন সময় আমাদের জন্য।”

একেই রাজের ‘পরিণীতা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই মূহুর্তে আট মাসের অন্তঃসত্ত্বা। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তার পরেই মা হচ্ছেন শুভশ্রী। ফলে স্বাভাবিকভাবেই রি মূহুর্তে অনেকটাই সাবধানে থাকতে হচ্ছে অভিনেত্রীকে৷ তার মাঝেই আচমকা রাজ চক্রবর্তী করোনায় সংক্রমিত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত চক্রবর্তী পরিবার। এদিকে টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভশ্রীকে নিয়ে চিন্তায় পড়েছেন ঘনিষ্ঠরা। একই সাথে উদ্বিগ্ন রাজ-শুভশ্রীর অনুরাগীরা।

কিছুদিন আগেই সাধের অনুষ্ঠান হয়েছে শুভশ্রীর৷ করোনার কারণে কাছের আত্মীয়-স্বজন ছাড়া সেভাবে কাউকেই উপস্থিত থাকতে দেখা যায়নি। এই সময় কোনোমতেই ঝুঁকি নিতে চাইছিলেন না অভিনেত্রীর পরিবার৷ সেকারণে বাড়িতে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হচ্ছিল। বাইরে থেকে আনা জিনিসপত্র ঠিকমতো স্যানিটাইজ করা থেকে শুরু করে খাবার-দাওয়ারের উপর কড়া নিষেধাজ্ঞা, সবই কড়া ভাবে মেনে চলছেন শুভশ্রী। কিন্তু এতকিছু সত্ত্বেও বাড়িতে করোনা হানা এড়ানো গেল না।

মনে করা হচ্ছে যেহেতু রাজের বাবা হাসপাতালে ভর্তি ছিলেন, সেকারণেই হাসপাতালের চিকিৎসক কিংবা অন্যান্য কর্মীদের সংস্পর্শে এসেই সংক্রমিত হয়েছেন রাজ চক্রবর্তীর। তবে পরিচালক করোনায় আক্রান্ত হলেও তাঁর বাবার রিপোর্ট একেবারেই নেগেটিভ। এই মূহুর্তে সকলেই নির্দিষ্ট দূরত্ব মেনে কোয়ারেন্টাইনে রয়েছেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join