TRENDS

মর্মান্তিক দুর্ঘটনা ডেবরায়, কুকুরকে বাঁচাতে গিয়ে মোটর ভ্যান উল্টে মৃত ২ নির্মান শ্রমিক

Abhirup Maity
মর্মান্তিক দুর্ঘটনা ডেবরায়, কুকুরকে বাঁচাতে গিয়ে মোটর ভ্যান উল্টে মৃত ২ নির্মান শ্রমিক

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই নির্মান শ্রমিকের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের এই অকাল মৃত্যুতে হাহাকার নেমে এসেছে ওই দুই পরিবারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে ডেবরার শিকারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে সেই সময় যখন একটি মোটর ভ্যানে করে পাকা বাড়ি ঢালাই করার মিক্সচার মেসিন ও অন্যান্য যন্ত্রাংশ এবং প্রায় ১০জন শ্রমিক সহ  ডেবরায় দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই রাস্তার ওপর উঠে আসে একটি কুকুর শাবক যাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মেশিন ভ্যানটি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরফলে মিক্সচার মেশিন সহ শ্রমিকরা। প্রকাণ্ড ভারি মেশিনটি গড়িয়ে যায় কয়েকজন শ্রমিকের ওপর দিয়ে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত তিন গুরুতর শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলে আরেক শ্রমিকের মৃত্যু হয় হাসপাতালে। মৃত দুই শ্রমিক হলেন,  খড়দা মুর্মু(৩২) এবং নির্মল মান্ডী(২৮). দুজনেরই বাড়ী ডেবরার আইমা মধুয়াতে। পরে ডেবরা থানার পুলিশ মোটর ভ্যানটিকে আটক করেছে । মৃতদেহ দুটি ময়নাতদন্তের পাঠিয়েছে ডেবরা থানার পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join