TRENDS

ফের রাজ্যে ধর্ষন! এবার বীরভূমে মূক ও বধিরকে ধর্ষন, প্রতিবেশিদের উদ্যোগে গ্রেপ্তার অভিযুক্ত

Abhirup Maity

নিজস্ব সংবাদদাতা: এমনিতেই নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনায় দেশের মধ্যে শীর্ষে থেকে নাম পুড়েছে রাজ্যে তার ওপর নতুন করে ফের ধর্ষনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। খোদ অনুব্রত মণ্ডলের গড়েই এই ঘটনায় বিব্রত শাসকদল । বীরভূমের দুবরাজপুর গ্রামে এক মূক ও বধির নাবালিকাকে ধর্ষনের আভিযোগ উঠল গ্রামেরই এক তরুনের বিরুদ্ধে। আভিযোগ হাত, পা বেঁধে রাতের অন্ধকারে ওই নাবালিকাকে ধর্ষন করা হয়েছে। গ্রামবাসীদের চাপে অভিযুক্তকে পুলিস আটক করেছে বলে জানা গেছে।

 

মেয়েটিকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। স্থানীয় সুত্র মারফৎ জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ গ্রামের মন্দিরের কাছে দাঁড়িয়েছিল হতদরিদ্র দিনমজুর পরিবারের মূক ও বধির মেয়েটি। সেই সময় গ্রামেরই শুভেন্দু হাজরা নামে এক যুবক মেয়েটিকে অন্ধকার গলিতে টেনে নিয়ে যায়। অভিযোগ, এরপর মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে ধর্ষন করে। মেয়েটির ঠোঁটে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। অসুস্থ অবস্থায় এরপর মেয়েটি বাড়ি ফিরে আকারে ইঙ্গিতে তার মাকে সব জানায় এবং মেয়ের বর্ণনা শুনে মা চিনে ফেলে অভিযুক্তকে।

 

এরপর অন্যান্য প্রতিবেশিদের জানালে গ্রামজুড়ে ক্ষোভ ছড়ায়। বেগতিক বুঝে গা ঢাকা দেয় অভিযুক্ত। নির্যাতিতার মা অভিযোগ দায়ের করেন দুবরাজপুর থানায়। পুলিস সূত্রে জানা গেছে, আভিযোগ পাওয়ার পরই রাতভর তল্লাশি চালানোর পর নির্দিষ্ট সুত্র মারফৎ খবর পেয়ে এক জায়গা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে গ্রেপ্তার করা হয় তাকে ।  অভিযুক্তের উপযুক্ত  শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে পুরো গ্রাম।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join