কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছর কী বার্তা বয়ে আনছে, জেনে নিন
নিউজ ডেস্ক: ভাবা হয়েছিল বিশ এবং বিশ মিলিয়ে বিষক্ষয় হবে। সুস্থতা, সম্পদ এবং সমৃদ্ধির বছর হবে ২০২০। যদিও হল ঠিক বিপরীত। ধ্বংস, মৃত্যু, কর্মনাশা এক বছর পেরিয়ে এল সারা বিশ্ব। বছরের শেষে যেটা হল তা’হল বিশে বিশে বিষময়। সেই ২০২০ পেরিয়ে এবার ২০২১। দেখে নেওয়া যাক এই নতুন বছরে কী কী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন জ্যোতিষীরা। এই পর্বে কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছর!
আয় বৃদ্ধি হবে। ব্যবসায় লাভের ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ব্যবসায় উন্নতি হবে। পুরনো কোনও লেন-দেনের ফলে অর্থ লাভ হবে, এর ফলে আর্থিক পরিস্থিতিও উন্নত হবে। এ বছর জমি ও শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলুন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
নতুন ব্যবসার বিষয়ে ভাবনা-চিন্তা করে থাকলে, বছরের শুরুর দিকেই তা করতে পারেন। এ সময় কোনও পুরনো প্রোজেক্ট নতুন করে শুরুর জন্য অর্থের প্রয়োজনীয়তা দেখা দেবে। পরিবারের সদস্যদের থেকে সেইসময় আর্থিক সাহায্য পাবেন। সরকারি চাকরির ইচ্ছা পূরণ হওয়ার যোগ প্রবল। চাকরিজীবীদের জন্য জুন পর্যন্ত সময় ভালো।
ব্যবসায়ীদের জন্য বছরটিতে খুব টানাপড়েন থাকবে। বছরের মাঝামাঝি কোনও নতুন প্রোজেক্ট পাওয়ায় কাজ এগোবে, তবে ধার শোধ করার জন্য অর্থেরও প্রয়োজন হবে। চাকরিজীবীরা দেশ-বিদেশের যাত্রা করবেন। পরিশ্রমের ফলে পদোন্নতির যোগ রয়েছে। নতুন চাকরির জন্য মে মাসের আগেই চেষ্টা করুন, তবেই সুফল পাবেন।
দাম্পত্য জীবনে মিষ্টতা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে একত্রে কোনও কাজ শুরুর কথা ভেবে থাকলে মে-র আগে বা অক্টোবরের পর, সেই কাজ শুরু করুন। বছরের মাঝামাঝিতে দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই গাড়ি সাবধানে চালান। পেটের সমস্যাও ভোগাতে পারে।
ছোট ভাই-বোনরা আপনার সহযোগিতা প্রত্যাশা করবেন। মা-বাবার সহযোগিতা লাভ করবেন। তবে তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। বছরের শেষে কোথাও ঘুরতে যেতে পারেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…