রাজ্য সরকারের অধীনে চাকরির সুবর্ণ সুযোগ, শীঘ্রই আবেদন করুন

নিউজ ডেস্ক: আরও একটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। বঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর জিও-হাইড্রোলজিক্যাল/জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ (WBPSC Recruitment 2020) করতে চলেছে। আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৫ জানুয়ারি। পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০২০।

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্য আসন ৭টি। ন্যূনতম ভূগোলে অনার্স-সহ স্নাতক (সেকেন্ড ক্লাস) হলেই আবেদন করা যাবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন-

যোগ্যতা
এই পদে আবেদনের জন্য বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানা আবশ্যিক শর্ত। তবে যে সমস্ত প্রার্থীর মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা আবশ্যক শর্ত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ভূগোলে স্নাতক-সহ অনার্স (সেকেন্ড ক্লাস) অথবা জিওগ্রাফি বা অ্যাপ্লায়েড জিওগ্রাফিতে মাস্টার্স বা সমতুল ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে।

বয়স সীমা: ২০২০ সালের ১ জানুয়ারি অনুসারে প্রার্থীদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম
লেভেল-১১ অনুসারে ৩৩,৪০০ টাকা থেকে ৮৬,১০০ টাকা।

আবেদনের ফি
জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরে জিও-হাইড্রোলজিক্যাল/জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে ফি ১৬০ টাকা। SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না, তাঁদের জন্য সম্পূর্ণ বিনামূল্য।

আবেদনের পদ্ধতি
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে wbpsc.gov.in-এর মাধ্যমে। বিশদ তথ্য ও বিজ্ঞাপন ডাউনলোডের জন্য https://wbpsc.gov.in/Download?param1=Cur_20201207134104_AdvtNo_16_2020Geo_Hydrological_GeologicalAssistant.pdf&param2=advertisement

গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ

WB PSC-র বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০২০

নিয়োগকারী প্রতিষ্ঠান: জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর, পশ্চিমবঙ্গ সরকার
পদ: জিও-হাইড্রোলজিক্যাল/জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট
অনলাইনে আবেদন শুরু: ১৬ ডিসেম্বর, ২০২০
অনলাইন আবেদনের শেষ দিন: ৫ জানুয়ারি, ২০২১
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৫ জানুয়ারি, ২০২১
UBI ব্রাঞ্চের মাধ্যমে অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৬ জানুয়ারি, ২০২১
UBI ব্রাঞ্চের মাধ্যমে ফি পেমেন্টের চালান জেনারেট করার শেষ তারিখ: ৫ জানুয়ারি, ২০২১

তবে প্রাথমিকভাবে নিয়োগ হবে অস্থায়ী এবং ভবিষ্যতে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন প্রার্থী একবার মাত্র আবেদন করতে পারবেন। একবারের বেশি আবেদন করলে তাঁর আবেদনপত্র সম্পূর্ণ বাতিল হয়ে যাবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…