Categories: এখন খবর

লকডাউনে বন্ধ কাজ, অভাবে আত্মহত্যার চেষ্টা পরিবারের

ওয়েব ডেস্ক: লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। এর জেরে প্রায় প্রতিদিনই আত্মহত্যার ঘটনা নজরে আসছে৷ করোনা সংক্রমণের চেয়েও অনাহারে আত্মহত্যার প্রবনতা দ্রুত হারে বাড়ছে। লকডাউনের জেরে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছুদিন যাবত অভাবে দিন কাটছিল, শেষ পর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বৃদ্ধা মা ও দুই ছেলে৷ স্থানীয়দের চেষ্টায় তাদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়৷ বর্তমানে মা ও দুই ছেলে সহ তিন জনেই আশঙ্কাজনক অবস্থায় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার সোনালি পার্ক আবাসনে দুই ছেলেকে নিয়ে থাকতেন বছর ৬৭-র ওই বৃদ্ধা। লকডাউনের জেরে কাজ চলে যায় বৃদ্ধার। বড় ছেলে আদালতের সেরেস্তায় কর্মরত ছিলেন। কিন্তু লকডাউনে দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় সেদিকেও আশা নেই। ছোটো ছেলে বিশেষ ভাবে সক্ষম। ফলে তার অসুধের জন্য মাসে বেশ কিছু টাকা খরচ করতে হয়। কিন্তু এই পরিস্থিতিতে ছেলের ওষুষ দুরে থাক ঠিক মতো খাওয়াই জুটছিল না তাদের৷ তাদের অভাবের কথা প্রতিবেশীদের জানিয়েছিলেন বৃদ্ধা মহিলা৷ সে অনুযায়ী সাধ্যমত চেষ্টাও করেছিলেন তারা। কিন্তু এক পর্যায়ে তারাও মুখ ফেরান। এরপরই বেশ কয়েকদিন অভুক্ত থাকায় এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন মা ও দুই ছেলে।

জানা গিয়েছে, লকডাউনের আগে থেকেই তাদের পরিবার অভাবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। মা ও বড় ছেলের যা রোজগার তাতে বিশেষভাবে সক্ষম ছোটো ছেলের ওষুধেই অর্ধেক চলে যায়। কিন্তু দীর্ঘ লকডাউনের জেরে অভাব চরম রূপ নেয়। এরপর শুক্রবার সকালে দুই ছেলে-সহ বৃদ্ধা বিষ খেয়ে নিজেদের ঘরেই অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন তাঁরা। এরপর বিষয়টি পড়শীদের নজরে আসতেই রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…